ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠালেই আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ ‘আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই’ অন্তর্বর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে জোর করে স্লোগান দেওয়ানোর চেষ্টা, বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ: নাসীরুদ্দীন পাটওয়ারী বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা ইতালিতে বাঁধনের ওপর হামলার নিন্দা জানালেন ছাত্রদল সভাপতি জুলাই আন্দোলনে স্বামীর মৃত্যুর সাক্ষ্য দেওয়ায় মেয়েকে ধর্ষণ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী

বিমানে শিশুকে কোলে নিয়ে আদর করলেন প্রধানমন্ত্রী

‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ অংশ নিতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে যাওয়ার পথে বিমানে যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ
  • আপলোড সময় : ২৫ অক্টোবর ২০২৩, দুপুর ১২:৪৯ সময়
  • আপডেট সময় : ২৫ অক্টোবর ২০২৩, দুপুর ১২:৪৯ সময়
বিমানে শিশুকে কোলে নিয়ে আদর করলেন প্রধানমন্ত্রী ছবি : সংগৃহীত
‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ অংশ নিতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে যাওয়ার পথে বিমানে যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানে প্রধানমন্ত্রীকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন যাত্রীরা।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে ব্রাসেলস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগে প্রধানমন্ত্রী বিমানের যাত্রী ও ফ্লাইট ক্রুদের সঙ্গে কুশল বিনিময় করেন।

পরে সাংবাদিক ইয়াসিন কবির জয় তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, প্রধানমন্ত্রী বিমানের প্রতিটি যাত্রীর সঙ্গে হেঁটে হেঁটে কথা বলেন। শিশুদের সঙ্গে মজা করে কথা বলা ছাড়াও প্রধানমন্ত্রী বয়স্কদের জড়িয়ে ধরে তাদের কুশল জানতে চান।

এ সময় তিনি ছোট এক শিশুকে কোলে নিয়ে আদর করেন। অনেক যাত্রীকে ছবি ও সেলফি তুলতে দেখা গেছে এবং নারীরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলিঙ্গন করেন।

বুধবার (২৫ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৮টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি ব্রাসেলসের জাভেনটেম বিমানবন্দরে অবতরণ করে। এসময় বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান।

ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইনের আমন্ত্রণে ২৫-২৬ অক্টোবর অনুষ্ঠেয় এই ফোরামে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী। সফরে প্রধানমন্ত্রী ফোরামে যোগ দেওয়ার ফাঁকে ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের