ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের শপথগ্রহণে ভারতের প্রতিনিধি হিসেবে স্পিকার ওম বিড়লা যোগ দিবেন রাজশাহীতে নির্বাচন পরবর্তী শান্তিপূর্ণ রাজনৈতিক সম্প্রীতি তারেক রহমানের এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ একাডেমিক সাফল্য নয়, কর্মক্ষেত্রে দক্ষতা মূল পারফরম্যান্স মানদণ্ড ঢাকা আজ বায়ুদূষণে বিশ্বের তৃতীয় স্থানে, অবস্থার গাইডলাইন ‘খুব অস্বাস্থ্যকর’ ত্রয়োদশ নির্বাচনে ইসলামপন্থী দলের উত্থান: ৭২ আসনে জয়ী সাতকানিয়া-লোহাগাড়ায় বিএনপি নেতাকর্মীর বাড়িঘরে হামলার অভিযোগ জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকিটে পাঁচগুণ বাড়তি ফি প্রস্তাব ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াতের ভোটব্যাংক বিস্তার খালেদা জিয়ার পর কেউ ওঠেননি সেই লাল বাড়িটিতে

আনুষ্ঠানিকভাবে এনসিপির নির্বাচনী প্রচারণা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত তিন নেতার মাজার ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান কবর জিয়ারের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে
  • আপলোড সময় : ২২ জানুয়ারী ২০২৬, দুপুর ১২:৪৩ সময়
  • আপডেট সময় : ২২ জানুয়ারী ২০২৬, দুপুর ১২:৪৩ সময়
আনুষ্ঠানিকভাবে এনসিপির নির্বাচনী প্রচারণা শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত তিন নেতার মাজার ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান কবর জিয়ারের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি প্রচারণা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে এ প্রচার কার্যক্রম শুরু করেন দলের আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে এনসিপি মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম।

এসময় দলের আহ্বায়ক নাহিদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ২৪ এর অভ্যুত্থান শুরু হয়েছিল। তাই এই এলাকা থেকেই আমরা নির্বাচনী যাত্রা শুরু করেছি। এবারের নির্বাচন আধিপত্যপক্ষ বিরোধী যাত্রা। নতুন মাফিয়াদের বিরুদ্ধে ১০ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী লড়াই করছে। দেশবাসীর প্রতি আহ্বান জানাই দশ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করুন।

তিনি আরও বলেন, সরকারের জায়গা থেকে নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না। এটা আমরা বিভিন্ন সময় বলে এসেছি তারা একটি দলকে বিশেষভাবে সুবিধা দিচ্ছে। অন্যদিকে, দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচনে অন্যতম বড় এজেন্ডা বিচার। ২৪ এর আন্দোলনে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন এবং শহীদ ওসমান হাদীর বিচার করা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ

নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ