ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

‘আমাদের প্রতিদ্বন্দ্বীদের কোনো পরিকল্পনা নাই, ধর্মের নামে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে দলটির প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমাদের পরিকল্পনা আছে, কর্মসূচি আছে, আমাদের
  • আপলোড সময় : ২৬ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৩৫ সময়
  • আপডেট সময় : ২৬ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৩৫ সময়
‘আমাদের প্রতিদ্বন্দ্বীদের কোনো পরিকল্পনা নাই, ধর্মের নামে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে দলটির প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমাদের পরিকল্পনা আছে, কর্মসূচি আছে, আমাদের নীতি আছে। আমরা কি করবো, তা জনগণের কাছে পরিষ্কার করে বলেছি। অথচ আমরা যাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছি, তাদের কোনো পরিকল্পনা নাই। কিন্ত তারা ধর্মের দোহাই দিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন। রোববার (২৫ জানুয়ারি) বিকালে পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের টৈটং উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, আজ নৌকা নাই, আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ নিজেই নিজের কবর রচনা করেছে। আওয়ামী লীগ ও নৌকা এই দুইটাকে দাফন করে দিয়েছে শেখ হাসিনা নিজেই। আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের পক্ষের রাজনৈতিক শক্তির নাম বিএনপি। বিএনপি এবং ধানের শীষ বাংলাদেশকে ধারণ করে এদেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে রক্ষা করে। সুতরাং বাংলাদেশের গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি, উন্নয়নের অপর নাম বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, যারা ভারতের গোলামি করেছে, যারা মেইড-ইন ইন্ডিয়া; তারা ভারতে রপ্তানি হয়ে গেছে। বাকশালীরা এদেশের মানুষের উপরে অত্যাচার দুঃশাসন চালিয়েছে, তারা আজ বিলুপ্ত হয়ে গিয়েছে। যদি সমৃদ্ধি চান, অগ্রগতি চান, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এদেশের মালিক হতে চান তাহলে ধানের শীষে ভোট দিন।

এসময় পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, টৈটং ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেড এম মুসলেম উদ্দিন, পিপি অ্যাডভোকেট মীর মোশারফ হোসেন টিটু, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদীদ মুকুট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহছান উল্লাহ,উপজেলা মহিলাদলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন ঝিনু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর রহমান হৃদয়সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?