ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জুলাই আন্দোলনে স্বামীর মৃত্যুর সাক্ষ্য দেওয়ায় মেয়েকে ধর্ষণ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী এমআরপি বন্ধ করে শতভাগ ই-পাসপোর্টের পথে বাংলাদেশ জুলাই আন্দোলনে স্বামী নিহত, স্ত্রী জবানবন্দি দেওয়ায় মেয়েকে ধর্ষণ করে আওয়ামী লীগ নেতারা তারিখ মনে না থাকলেও পুরোনো ছবি খুঁজে দেবে গুগল ফটোসের ম্যাপ ভিউ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত হচ্ছে যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী অটোরিকশা নিয়ন্ত্রণে আসছে কিউআর কোড-ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম ব্যালন ডি'অর চান এমবাপ্পে

চানখারপুলে ৬ হত্যা মামলার রায় আজ

২০২৪ এর ৫ আগস্টের দিন রাজধানীর চানখারপুলে ছয় জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হবে আজ।
  • আপলোড সময় : ২৬ জানুয়ারী ২০২৬, দুপুর ১০:৪৩ সময়
  • আপডেট সময় : ২৬ জানুয়ারী ২০২৬, দুপুর ১০:৪৩ সময়
চানখারপুলে ৬ হত্যা মামলার রায় আজ
২০২৪ এর ৫ আগস্টের দিন রাজধানীর চানখারপুলে ছয় জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হবে আজ। গত মঙ্গলবার, রায় প্রস্তুত না হওয়ায় রায় ঘোষণা পিছিয়ে আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। চানখারপুলে পুলিশের গুলিতে শহীদ হন শিক্ষার্থী সাহারিয়ার খান আনাস-সহ ৬ জন। এ মামলায় পাঁচ মাসের বিচার প্রক্রিয়া শেষে পুলিশের সাবেক ৮ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে রায় দেয়ার কথা আজ। এটি পুলিশ বাহিনীর কারও বিরুদ্ধে জুলাই হত্যাকান্ডের প্রথম মামলার রায়।

মামলায় পলাতক প্রধান ৪ আসামি হলেন, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনার সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ও মোহাম্মদ ইমরুল। গত বছরের ১৪ জুলাই মামলার বিচার শুরু হয়। পরে ১১ আগষ্ট থেকে শুরু হয় সাক্ষ্যগ্রহণ।  এ মামলায় সাক্ষ্য দিয়েছেন ২৬ জন। জবানবন্দিতে, হত্যাকাণ্ডের তথ্য, ভিডিও ফুটেজ, ফোনালাপসহ নানা তথ্য উপস্থাপন করা হয় জবানবন্দিতে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে বহু হতাহতের ঘটনার পাশাপাশি শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন।  
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের