ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যে টিআইবির উদ্বেগ, অপসারণের দাবি চৌদ্দগ্রামে বালু ওঠানো-নামানো নিয়ে বিরোধ, ইসলামী সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যার অভিযোগ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান, বাদ পড়লেন মেঘনা আলম জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদার মৃত্যু, বয়স হয়েছিল ৯০ বছর নিকলীতে ঘর থেকে তুলে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে তাহিরপুরে যুবক পুলিশ হেফাজতে, ভুয়া আইডির দাবি বিকল্প পুনর্বাসন নিশ্চিত না করে হকার উচ্ছেদ বন্ধের দাবি, গ্রেপ্তার করলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগে গণবিক্ষোভ করবে এনসিপি নির্বাচনে ফায়দা পেতে ইরানে হামলা চান নেতানিয়াহু, বাধা সেনাপ্রধানের বোমা হুমকির পর ‘জলসা’র বাইরে এলেন অমিতাভ বচ্চন

কাকরাইলে আ.লীগ-বিএনপির সংঘর্ষ

রাজধানীর কাকরাইল মোড়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে
  • আপলোড সময় : ২৮ অক্টোবর ২০২৩, দুপুর ১২:৩৩ সময়
  • আপডেট সময় : ২৮ অক্টোবর ২০২৩, দুপুর ১২:৩৩ সময়
কাকরাইলে আ.লীগ-বিএনপির সংঘর্ষ ছবি : সংগৃহীত
রাজধানীর কাকরাইল মোড়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মগবাজারের দিক থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা পিকআপে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন। কাকরাইল থেকে আরামবাগ মোড় পর্যন্ত রাস্তায় আগে থেকেই বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। এতে পিকআপটি গুলিস্তানের দিকে যেতে পারেনি। এ সময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের অনেকের হাতেই লাঠিসোঁটা দেখা যায়। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

এদিকে আজ বেলা ২টার দিকে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। একই সময়ে রাজধানীর নয়াপল্টনে সরকার পতনের এক দফা দাবিতে মহাসমাবেশ করবে বিএনপি।

বিএনপির সমাবেশ বেলা দুইটা থেকে শুরু হওয়ার কথা থাকলেও গতকাল শুক্রবার রাত থেকেই নয়াপল্টনে অবস্থান নেয় দলটির নেতাকর্মীরা। আজ সকালে বিভিন্ন জায়গা থেকে নয়াপল্টনে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের চাপও বাড়ছে। কাকরাইল মোড় থেকে মালিবাগ মোড় হয়ে কমলাপুর স্টেশন পর্যন্ত সড়কে বিএনপি নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে।

অপর দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্ধারিত সময়ের আগেই বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন। ইতোমধ্যে দলের একাধিক কেন্দ্রীয় নেতা সমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন। একই সঙ্গে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন কর্মীরা।

শনিবার সকাল ১০টার দিকে সমাবেশ মঞ্চে উপস্থিত হন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তার আগে সমাবেশ মঞ্চে আসেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ সহ কয়েকজন নেতা।

মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন মৎস্যজীবী লীগের নেতাকর্মীদের একাংশ। এরপর বেলা ১০টা নাগাদ সমাবেশস্থলে সুসজ্জিত মিছিল নিয়ে আসেন নারায়নগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারের কর্মীদের একটি মিছিল।

এছাড়া মহিলা আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।

অন্যদিকে আরামবাগ এলাকায় জামায়াত সমাবেশের প্রস্তুতি নিয়েছে। জামায়াত ঘোষিত নির্ধারিত স্থান মতিঝিলের শাপলা চত্বর এলাকায় নিয়োজিত রয়েছে বিপুল সংখ্যাক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু