ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা ফার্মগেটের পর মিরপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন ‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

নতুন সংসদ সদস্যদের মাসিক আয় ও সুবিধা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৭ জন সংসদ সদস্যের বেতন ও সুবিধা নির্বাচন কমিশন প্রকাশ করেছে। ১৯৭৩ সালের
  • আপলোড সময় : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১:৭ সময়
  • আপডেট সময় : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১:৭ সময়
নতুন সংসদ সদস্যদের মাসিক আয় ও সুবিধা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৭ জন সংসদ সদস্যের বেতন ও সুবিধা নির্বাচন কমিশন প্রকাশ করেছে। ১৯৭৩ সালের ‘সংসদ সদস্য পারিশ্রমিক ও ভাতা আদেশ’ অনুযায়ী এবং ২০১৬ সালের সংশোধিত আইন অনুযায়ী, সদস্যরা রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত অর্থনৈতিক সুবিধা ভোগ করবেন। একজন সংসদ সদস্য মাসিক ৫৫ হাজার টাকা মূল বেতন, নির্বাচনী এলাকা ভাতা বাবদ ১২ হাজার ৫০০ টাকা এবং আপ্যায়ন ভাতা হিসেবে ৫ হাজার টাকা পান। এছাড়াও, অফিস পরিচালনার জন্য ১৫ হাজার টাকা বরাদ্দ থাকে।


পরিবহন সুবিধার অংশ হিসেবে সংসদ সদস্যরা ৭০ হাজার টাকা ভাতা পান, যা গাড়ি, জ্বালানি ও চালকের বেতন অন্তর্ভুক্ত। সদস্যরা মেয়াদকালে একটি গাড়ি বা জিপ শুল্ক ও করমুক্তভাবে আমদানি করতে পারেন। বাসস্থান ও দৈনন্দিন খরচের জন্য তারা ১ হাজার ৫০০ টাকা ধোলাই ভাতা এবং ৬ হাজার টাকা বিবিধ ব্যয় ভাতা পান। চিকিৎসার ক্ষেত্রে সরকারি প্রথম শ্রেণির কর্মকর্তাদের সমান সুবিধা এবং ৭০০ টাকা চিকিৎসা ভাতা নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তার জন্য ১০ লাখ টাকার বীমা রয়েছে। ভ্রমণ সুবিধার জন্য সদস্যরা রেল, বিমান ও নৌপথে সর্বোচ্চ শ্রেণির ভাড়া অনুযায়ী দেড় গুণ ভাতা পান। দেশের অভ্যন্তরে ভ্রমণে বছরে ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত ভাতা দেওয়া হয়।


অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে বার্ষিক ৫ লাখ টাকার ঐচ্ছিক তহবিল এবং বাসভবনে সরকারি টেলিফোন সংযোগ। টেলিফোন খরচ বাবদ মাসে ৭ হাজার ৮০০ টাকা প্রদান করা হয়। সংসদ সদস্যদের সকল ভাতা পুরোপুরি আয়করমুক্ত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী