ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বাংলাদেশি জাহাজ নিরাপদে চলাচলে ইরানকে আবার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু কেলির ফিফটিতে ঘুরে দাঁড়াচ্ছে নিউজিল্যান্ড হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইরানের নির্দেশনা আগামীবার হজের খরচ যেন মধ্যবিত্তের নাগালে থাকে সে ব্যবস্থা করবো: বিমান প্রতিমন্ত্রী জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে দুই যুবক আটক-জরিমানা লেবাননে বুলডোজার দিয়ে একের পর এক ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি বিএনপির মনোনয়ন পেলেন না আলোচনায় থাকা চমক একসঙ্গে পাঁচ ক্রিকেটারকে নাগরিকত্ব দিলো আরব আমিরাত

নতুন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকতে পারেন যারা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন জোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১২টি আসন নিয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করেন। দীর্ঘ দুই
  • আপলোড সময় : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৫৫ সময়
  • আপডেট সময় : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৫৫ সময়
নতুন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকতে পারেন যারা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন জোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১২টি আসন নিয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করেন।  দীর্ঘ দুই দশক পর সরকার গঠন করতে যাচ্ছে দলটি। এখন সবার নজরনতুন মন্ত্রিসভায় কারা থাকছেন?

নতুন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকতে পারেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরএমন জোর গুঞ্জন রয়েছে।

ছাড়া মন্ত্রিসভায় আলোচনায় আছেন
খন্দকার মোশাররফ হোসেন,
মির্জা আব্বাস,
গয়েশ্বর চন্দ্র রায়,
আব্দুল মঈন খান,
আমীর খসরু মাহমুদ চৌধুরী,
ইকবাল হাসান মাহমুদ টুকু সহ আরও অনেকে।

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের পরই শুরু হবে সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া। দলীয় নেতারা বলছেন, খুব দ্রুতই দেশবাসী নতুন সংসদের পাশাপাশি নতুন মন্ত্রিপরিষদ দেখতে পাবে।

দলীয় সূত্রে জানা গেছে, এবারের মন্ত্রিসভা হবে নবীন প্রবীণের সমন্বয়ে। বড় আকারের মন্ত্রিসভা না করে কার্যকর ছোট পরিসরের টিম গঠন করতে চায় দলটি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে এবং সংবিধান রাষ্ট্র কাঠামোর সংস্কারই হবে তাদের প্রধান লক্ষ্য।

জোট শরিকদের মধ্য থেকেও কয়েকজন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। তাদের নাম নিয়েও চলছে বিস্তর আলোচনা।

সব মিলিয়ে, শপথ গ্রহণের পরপরই পরিষ্কার হবে কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়। তবে এটা নিশ্চিতবাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ শুরু হতে যাচ্ছে।

 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ