ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই: ব্যাংক কর্তৃপক্ষ গঙ্গার পানি বণ্টন নিয়ে আজ ঢাকায় বাংলাদেশ-ভারত বৈঠক শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: শামা ওবায়েদ শাকিবের ‘মহব্বতে’ থাকছেন পাকিস্তানি নায়িকা কিনজা হাশমি চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকে শেষ করার চেষ্টা স্বামীর দেশে গত ১০ মাসে স্বর্ণের দাম কমেছে ১ লাখ ৫ হাজার ৩৩৭ টাকা লালমনিরহাটে ট্রাক-নসিমন-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল দুই জনের কম বয়সেও হতে পারে স্ট্রোক, কয়েকটি লক্ষণ অবহেলা করলেই বিপদ রাতের আকাশে এখন তারার চেয়ে বেশি স্যাটেলাইট, বলছে গবেষণা

নতুন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকতে পারেন যারা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন জোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১২টি আসন নিয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করেন। দীর্ঘ দুই
  • আপলোড সময় : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৫৫ সময়
  • আপডেট সময় : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৫৫ সময়
নতুন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকতে পারেন যারা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন জোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১২টি আসন নিয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করেন।  দীর্ঘ দুই দশক পর সরকার গঠন করতে যাচ্ছে দলটি। এখন সবার নজর—নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন?

নতুন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকতে পারেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর—এমন জোর গুঞ্জন রয়েছে।

এ ছাড়া মন্ত্রিসভায় আলোচনায় আছেন—
খন্দকার মোশাররফ হোসেন,
মির্জা আব্বাস,
গয়েশ্বর চন্দ্র রায়,
আব্দুল মঈন খান,
আমীর খসরু মাহমুদ চৌধুরী,
ইকবাল হাসান মাহমুদ টুকু সহ আরও অনেকে।

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের পরই শুরু হবে সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া। দলীয় নেতারা বলছেন, খুব দ্রুতই দেশবাসী নতুন সংসদের পাশাপাশি নতুন মন্ত্রিপরিষদ দেখতে পাবে।

দলীয় সূত্রে জানা গেছে, এবারের মন্ত্রিসভা হবে নবীন ও প্রবীণের সমন্বয়ে। বড় আকারের মন্ত্রিসভা না করে কার্যকর ও ছোট পরিসরের টিম গঠন করতে চায় দলটি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে এবং সংবিধান ও রাষ্ট্র কাঠামোর সংস্কারই হবে তাদের প্রধান লক্ষ্য।

জোট শরিকদের মধ্য থেকেও কয়েকজন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। তাদের নাম নিয়েও চলছে বিস্তর আলোচনা।

সব মিলিয়ে, শপথ গ্রহণের পরপরই পরিষ্কার হবে কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়। তবে এটা নিশ্চিত—বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ শুরু হতে যাচ্ছে।

 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সার ডিলার নিয়োগে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

সার ডিলার নিয়োগে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী