ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিএনপির মনোনয়ন পেলেন না আলোচনায় থাকা চমক একসঙ্গে পাঁচ ক্রিকেটারকে নাগরিকত্ব দিলো আরব আমিরাত বগুড়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রুমিন ফারহানার বক্তব্যের সময় ‘অশোভন আচরণ’, জামায়াত আমিরের নিন্দা রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে ২৬টি শিয়ালের কামড়ে ছড়ালো জলাতঙ্ক, মুখে লালা ঝরতে ঝরতে প্রাণ গেল নারীর বিশ্ব লিভার দিবস উপলক্ষে বিশেষ সেমিনার অনুষ্ঠিত মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জ্বালানিমন্ত্রী এবং প্রতিমন্ত্রী অতীতে সরকারের ভুল পলিসির কারণে স্বাস্থ্য ব্যবস্থা মেরামতের অযোগ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নতুন মন্ত্রিসভার শপথ ১৮ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন হতে পারে: মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের পর নতুন মন্ত্রিসভার
  • আপলোড সময় : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:৭ সময়
  • আপডেট সময় : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:৭ সময়
নতুন মন্ত্রিসভার শপথ ১৮ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন হতে পারে: মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের পর নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী তিন থেকে চার দিনের মধ্যে, সর্বোচ্চ ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সম্পন্ন হতে পারে। তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন ইতিমধ্যে ২৯৭টি আসনের নির্বাচিত সদস্যদের নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করেছে। আইন অনুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে সংসদ সদস্যরা শপথ নেবেন। এরপর সংখ্যাগরিষ্ঠ দল তাদের সংসদীয় দলের নেতা নির্বাচিত করে রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব জমা দেবেন।


শপথ গ্রহণের প্রক্রিয়া নিয়ে সচিব জানান, স্পিকার বা ডেপুটি স্পিকার না থাকলেও বাংলাদেশ সংসদ সচিবালয় এই বিষয়টি হ্যান্ডেল করবে। প্রধান বিচারপতি বা প্রধান নির্বাচন কমিশনারের মাধ্যমে শপথ পড়ানোর বিকল্প পথও খোলা রয়েছে।


মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বঙ্গভবন-এ অনুষ্ঠিত হবে, যেখানে রাষ্ট্রপতি শপথবাক্য পাঠ করবেন। প্রাথমিকভাবে প্রায় এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হতে পারে। নতুন মন্ত্রিসভায় সদস্য সংখ্যা এবং বিস্তারিত গঠন নবনিযুক্ত প্রধানমন্ত্রী নির্ধারণ করবেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মোজোর ২০তম জন্মদিন উদযাপন

মোজোর ২০তম জন্মদিন উদযাপন