ঢাকা | |

বিএনপির জয়ে মোদির ফোন, তারেক রহমানকে শুভেচ্ছা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সাফল্যের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান-কে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন ভারতের
  • আপলোড সময় : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৩২ সময়
  • আপডেট সময় : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৩২ সময়
বিএনপির জয়ে মোদির ফোন, তারেক রহমানকে শুভেচ্ছা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সাফল্যের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান-কে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি জানান, তারেক রহমানের সঙ্গে কথা বলে তিনি আনন্দিত। তিনি বাংলাদেশের নির্বাচনে উল্লেখযোগ্য বিজয়ের জন্য শুভেচ্ছা জানান এবং দেশটির জনগণের প্রত্যাশা পূরণে তারেক রহমানের ভবিষ্যৎ উদ্যোগের প্রতি সমর্থন ব্যক্ত করেন।


পোস্টে ভারতের প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত ও বাংলাদেশের জনগণের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে ভারতের অঙ্গীকার অব্যাহত থাকবে।


এদিকে, বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন শেষে শুক্রবার নির্বাচন কমিশন ৩০০ আসনের মধ্যে ২৯৭টির ফল ঘোষণা করে। ঘোষিত ফল অনুযায়ী বিএনপি নেতৃত্বাধীন জোট পেয়েছে ২১২টি আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৭টি আসন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র প্রার্থীরাও কয়েকটি আসনে জয় লাভ করেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
প্রথমবারের মতো সৌদির তেলের খনিতে ইরানের ড্রোন হামলা

প্রথমবারের মতো সৌদির তেলের খনিতে ইরানের ড্রোন হামলা