ঢাকা | |

আওয়ামী লীগের শান্তি সমাবেশে ছাত্রলীগের দুই গ্রুপে উত্তেজনা

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছে। শনিবার
  • আপলোড সময় : ২৮ অক্টোবর ২০২৩, দুপুর ৩:১৭ সময়
  • আপডেট সময় : ২৮ অক্টোবর ২০২৩, দুপুর ৩:১৭ সময়
আওয়ামী লীগের শান্তি সমাবেশে ছাত্রলীগের দুই গ্রুপে উত্তেজনা ছবি : সংগৃহীত
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টার দিকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বক্তব্য দেওয়ার সময় এ হাতাহাতির ঘটনা ঘটে।

এসময় হাতে থাকা স্ট্যাম্প এক গ্রুপ আরেক গ্রুপের দিকে ছুড়ে মারতে দেখা যায়। এতে সমাবেশস্থলে বিশৃঙ্খলা দেখা দিলে মঞ্চ থেকে শেখ ইনান সবাইকে শান্ত হওয়ার অনুরোধ জানান।

তারপরও বিশৃঙ্খলা না থামলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ কেন্দ্রীয় নেতারা সবাইকে শান্ত হওয়ার জন্য বলেন।

একপর্যায়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়ে আসে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু