ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা ফার্মগেটের পর মিরপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন ‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

নবীন–প্রবীণের ভারসাম্যে বিএনপির মন্ত্রিসভা গঠনের ইঙ্গিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর আসন্ন মন্ত্রিসভা অভিজ্ঞ ও নবীন নেতৃত্বের সমন্বয়ে গঠিত হবে বলে জানিয়েছেন দলটির
  • আপলোড সময় : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:২১ সময়
  • আপডেট সময় : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:২১ সময়
নবীন–প্রবীণের ভারসাম্যে বিএনপির মন্ত্রিসভা গঠনের ইঙ্গিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর আসন্ন মন্ত্রিসভা অভিজ্ঞ ও নবীন নেতৃত্বের সমন্বয়ে গঠিত হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)। সোমবার দুপুরে রাওয়া ক্লাবে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানী–এর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।


হাফিজ উদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন–সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা, দুর্নীতিমুক্ত ভাবমূর্তি ও জনগণের আস্থাভাজন নেতারাই নতুন মন্ত্রিসভায় অগ্রাধিকার পাবেন। যোগ্যতা ও সততার ভিত্তিতেই দায়িত্ব বণ্টন করা হবে।


তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন ছিল দেশের ইতিহাসে অন্যতম গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন। গণতান্ত্রিক ধারা বাধাগ্রস্ত করার চেষ্টা হলে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় তিনি সামরিক বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।


আসন্ন সংসদে বিরোধী দল হিসেবে ১১–দলীয় জোট গঠনমূলক ও দৃঢ় ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন এই বিএনপি নেতা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী