ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা ফার্মগেটের পর মিরপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন ‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

ক্যালিফোর্নিয়ায় তুষারধস: নিখোঁজ ৯ স্কিয়ারের মধ্যে আটজনের মরদেহের সন্ধান

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লেক তাহো অঞ্চলের দুর্গম এলাকায় তল্লাশি চালিয়ে নিখোঁজ নয়জন স্কিয়ারের মধ্যে আটজনের মরদেহ পাওয়া গেছে। তাঁরা
  • আপলোড সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:২৬ সময়
  • আপডেট সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:২৬ সময়
ক্যালিফোর্নিয়ায় তুষারধস: নিখোঁজ ৯ স্কিয়ারের মধ্যে আটজনের মরদেহের সন্ধান

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লেক তাহো অঞ্চলের দুর্গম এলাকায় তল্লাশি চালিয়ে নিখোঁজ নয়জন স্কিয়ারের মধ্যে আটজনের মরদেহ পাওয়া গেছে। তাঁরা গত মঙ্গলবার তুষারধসের ঘটনায় নিখোঁজ হয়েছিল। নেভাদা কাউন্টির শেরিফ শ্যানন মুন বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, নিখোঁজ থাকা শেষ স্কিয়ারেরও খোঁজ চলছে। তবে তাঁকে মৃত হিসেবে ধরা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন ছিল উদ্ধারকারী দলের এক সদস্যের দাম্পত্যসঙ্গী, ফলে উদ্ধার কাজ মানসিকভাবে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।


মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে ক্যাসেল পিক এলাকায় ‘ফুটবল মাঠের’ সমান আকারের তুষারধস ঘটে। এতে ১৫ জন স্কিয়ার নিখোঁজ হয়। তাঁদের মধ্যে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মৃত আটজনের মরদেহ এখনো তুষারের নিচে আটকে রয়েছে। পরিস্থিতি ভয়াবহ হওয়ায় অবিলম্বে মরদেহ উদ্ধার সম্ভব হয়নি।


তাহো ন্যাশনাল ফরেস্টের সুপারভাইজার ক্রিস ফিউট্রিয়ার জানিয়েছেন, তুষারধসের পর এলাকায় আরও তিন ফুট তুষারপাত হয়েছে এবং ঝুঁকি এখনও অনেক বেশি। মরদেহ উদ্ধারের পর প্লেসার কাউন্টির মর্গে নিয়ে যাওয়া হবে। নিহতদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী