ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

নির্বাচনী প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের নির্দেশ

নতুন সরকারের নির্বাচনী অঙ্গীকারগুলো দ্রুত কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৮০
  • আপলোড সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৩৮ সময়
  • আপডেট সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৩৮ সময়
নির্বাচনী প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের নির্দেশ

নতুন সরকারের নির্বাচনী অঙ্গীকারগুলো দ্রুত কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৮০ দিনের কর্মরূপরেখা অনুযায়ী দৃশ্যমান অগ্রগতি নিশ্চিতের তাগিদ দিয়ে তিনি বলেন, প্রতিশ্রুতি শুধু ঘোষণা নয়—এটি জনগণের প্রত্যাশা ও সরকারের দায়বদ্ধতা।

ফ্যামিলি কার্ড, কৃষক সহায়তা কার্ড, স্বাস্থ্যকর্মী নিয়োগ, শিক্ষা সংস্কার, যুব কর্মসংস্থান, পরিবেশ সুরক্ষা, মুক্তিযোদ্ধা কল্যাণ, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ডিজিটাল অর্থনীতির সম্প্রসারণ—এই ৯ কর্মসূচিকে অগ্রাধিকার তালিকায় রাখা হয়েছে।

বৈঠকে রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, বাজার তদারকি জোরদার ও আইনশৃঙ্খলা উন্নয়নের নির্দেশনা দেয়া হয়। দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণের কথাও পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

এছাড়া ঈদের আগেই খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের জন্য মাসিক ভাতা চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারিত হবে।

বিশ্লেষকদের মতে, ছুটির দিনে অফিস কার্যক্রম ও কঠোর নির্দেশনার মাধ্যমে সরকার দায়বদ্ধতা ও কর্মগত গতি প্রদর্শনের বার্তা দিয়েছে। এখন চ্যালেঞ্জ হলো অর্থনৈতিক চাপ মোকাবেলা করে প্রতিশ্রুতিগুলোর বাস্তব রূপ দেয়া।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস