ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা ফার্মগেটের পর মিরপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন ‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

পে-স্কেল বাস্তবায়নের আল্টিমেটাম দিয়ে সরকারি কর্মচারীদের নতুন কর্মসূচি ঘোষণা

সরকারি চাকরিজীবীদের বৈষম্যহীন ৯ম পে-স্কেল কার্যকরের দাবিতে আন্দোলন জোরদার করছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। সংগঠনের
  • আপলোড সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৪২ সময়
  • আপডেট সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৪২ সময়
পে-স্কেল বাস্তবায়নের আল্টিমেটাম দিয়ে সরকারি কর্মচারীদের নতুন কর্মসূচি ঘোষণা

সরকারি চাকরিজীবীদের বৈষম্যহীন ৯ম পে-স্কেল কার্যকরের দাবিতে আন্দোলন জোরদার করছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। সংগঠনের নেতারা জানিয়েছেন, ১৫ মার্চের মধ্যে দাবি বাস্তবায়নের দৃশ্যমান উদ্যোগ না নিলে ২৮ মার্চ নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।


সংগঠনের দাবি, ২০১৫ সালের ৮ম পে-স্কেলে ১১-২০ গ্রেডের কর্মচারীরা বৈষম্যের শিকার হন এবং গত ১১ বছর ধরে তারা নতুন পে-স্কেল থেকে বঞ্চিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় কর্মচারীরা চরম আর্থিক চাপে রয়েছেন বলেও উল্লেখ করা হয়।


ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—২২ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রীদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান, কেন্দ্রীয় পর্যায়ে মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং রমজান মাসজুড়ে বিভাগীয় শহরে প্রতিনিধি সমাবেশ ও সাংগঠনিক কার্যক্রম পালন।


নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, বর্তমান সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে দীর্ঘদিনের পে-স্কেল জটিলতার সমাধান করবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী