নবনির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশন আগামী ১২ মার্চের আশপাশে আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রথম বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।
এছাড়া অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশসমূহ এবং শোক প্রস্তাব উত্থাপন করা হবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে অধিবেশন শুরু হবে, যার খসড়া ইতোমধ্যে মন্ত্রিসভায় অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। অধিবেশনজুড়ে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ইতোমধ্যে তারেক রহমান সংসদ নেতা এবং ডা. শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রথম অধিবেশন ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন