ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুই দিনের ধর্মঘটের পর হঠাৎ সিদ্ধান্ত, কী ঘটল ঢাকা মেডিকেলে? ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার

মিছিল শেষে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

হরতালের মিছিল শেষে ফেরার পথে উত্তর বিএনপির ৩০নং ওয়ার্ড বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো. আবদুর রশিদকে আওয়ামী
  • আপলোড সময় : ২৯ অক্টোবর ২০২৩, দুপুর ২:৪০ সময়
  • আপডেট সময় : ২৯ অক্টোবর ২০২৩, দুপুর ৩:৭ সময়
মিছিল শেষে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ ছবি : সংগৃহীত
হরতালের মিছিল শেষে ফেরার পথে উত্তর বিএনপির ৩০নং ওয়ার্ড বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো. আবদুর রশিদকে আওয়ামী লীগের নেতাকর্মীরা পিটিয়ে এবং একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের ছাদ থেকে ফেলে হত্যা করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

আজ রোববার (২৯ অক্টোবর) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, হরতাল শেষে বাড়ি ফেরার পথে বিএনপি নেতা মো. আবদুর রশিদকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ধরে নিয়ে পিটিয়ে একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে ফেলে হত্যা করেছে বলে জানতে পেরেছি।

জানা গেছে, বিএনপি নেতা মো. আবদুর রশিদ আদাবর থানার সাবেক যুবদল নেতা ও বর্তমান আদাবর থানা বিএনপির অন্তর্ভুক্ত ৩০নং ওয়ার্ড বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক।

শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ছিল। মহাসমাবেশ শুরুর আগেই কাকরাইলে দুপুর থেকে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে এই সংঘর্ষ অন্য এলাকায়ও ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বেলা তিনটার দিকে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। তারই ধারাবাহিকতায় সমাবেশ থেকে আজ রোববার হরতালের ঘোষণা দেয় বিএনপি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু