ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

‘আত্মহত্যা’ করেছেন মাওলানা তারেক জামিলের ছোট ছেলে

পাকিস্তানের জনপ্রিয় ইসলামি বক্তা ও আলেম মাওলানা তারিক জামিলের ছেলে আসিম জামিল নিজের বুকে গুলি করে আত্মহত্যা করেছেন।
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৩, দুপুর ১১:৩৬ সময়
  • আপডেট সময় : ৩০ অক্টোবর ২০২৩, দুপুর ১১:৩৬ সময়
‘আত্মহত্যা’ করেছেন মাওলানা তারেক জামিলের ছোট ছেলে ছবি : সংগৃহীত
পাকিস্তানের জনপ্রিয় ইসলামি বক্তা ও আলেম মাওলানা তারিক জামিলের ছেলে আসিম জামিল নিজের বুকে গুলি করে আত্মহত্যা করেছেন। রোববার (২৯ অক্টোবর) রাতে মাওলানা তারিক জামিল নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক মাধ্যম এক্স পোস্টে তারেক জামিল লিখেছেন, আমার ছেলে তালাম্বাতে ইন্তেকাল করেছে। তার মৃত্যুর খবর আমাদের শোকাবহ করে তুলেছে। এই পরিস্থিতিতে আপনাদের কাছে অনুরোধ, আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন। আসিমের জানাজা সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় তালাম্বায় আমাদের নিজ গ্রাম রাইসাবাদে অনুষ্ঠিত হবে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনকে মুলতানের আঞ্চলিক পুলিশ কর্মকর্তা সোহাইল চৌধুরী জানান, বাড়ির জিমে নিজের বুকে নিজেই গুলি করেন আসিম। এই পুলিশ কর্মকর্তার দাবি, আসিমের পরিবারও জানিয়েছে তিনি আত্মহত্যা করেছেন।

সোহাইল আরও বলেন, পুলিশ সিসিটিভি ফুটেজ ঘেঁটেও নিশ্চিত হয়েছে যে আসিম নিজেই নিজের বুকে গুলি চালিয়েছেন। তবে পাঞ্জাব পুলিশ বলছে, চূড়ান্ত তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনের পরই আসিমের মৃত্যুর আসল কারণ জানা যাবে।

একটি ভিডিও বার্তায় তারেক জামিলের বড় ছেলে ইউসুফ জামিল বলেন, আসিমের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমার ভাই দীর্ঘদিন ধরে মানষিক বিষন্নতায় ভুগছিল। এটা আমরা জানতাম ও পরিবার তাকে এই অবস্থা থেকে বের করে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছিল।

পাঞ্জাব পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) ডক্টর উসমান আনোয়ার জানিয়েছেন, ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। আসিম জামিলের মৃত্যুর কারণ খুঁজে বের করার জন্য ফরেনসিক প্রমাণ সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস