ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৩, আহত ৪০

ভারতের অন্ধ্র প্রদেশে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন ও আহত হয়েছেন ৪০ জন। রবিবার
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৩, দুপুর ১২:১০ সময়
  • আপডেট সময় : ৩০ অক্টোবর ২০২৩, দুপুর ১২:১০ সময়
ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৩, আহত ৪০ ছবি : সংগৃহীত
ভারতের অন্ধ্র প্রদেশে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন ও আহত হয়েছেন ৪০ জন। রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজ্যের ভিজিয়ানগরম জেলায় দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সংকেত না পাওয়ায় বিশাখাপত্তম-পালাসাগামী যাত্রীবাহী একটি ট্রেন রেললাইনে থেমে ছিল। ভিজাগ-রায়গডড়ের অপর একটি যাত্রীবাহী ট্রেন ধাক্কা দেয় পেছন দিক থেকে এসে থেমে থাকা ট্রেনটিকে। এ ঘটনায় তিনটি কোচ লাইনচ্যুত হয়।

স্থানীয় জেলা প্রশাসন জানায়, দুর্ঘটনায় যারা আহত হয়েছেন, তারা সবাই অন্ধ্র প্রদেশের বাসিন্দা। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, লাইনচ্যুত ও ক্ষতিগ্রস্ত কোচগুলো ছাড়া বাকি সবকিছুই গতকাল মধ্যরাতের মধ্যে ঘটনাস্থল থেকে সরানো হয়েছে।

দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী।

আর যারা গুরুতর আহত হয়েছেন, তাদের প্রত্যেককে আড়াই লাখ রুপি করে দেওয়া হবে। সামান্য আহত প্রত্যেক ব্যক্তি পাবেন ৫০ হাজার রুপি করে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেছেন। দুর্ঘটনায় প্রাণহানির জন্য তিনি শোক প্রকাশ করেছেন।

দুর্ঘটনায় নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারের জন্য আরও দুই লাখ রুপি করে অর্থ সহায়তা ঘোষণা করেছেন তিনি। এ ছাড়া আহত প্রত্যেক ব্যক্তির জন্য ৫০ হাজার রুপি করে সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি।

প্রায় পাঁচ মাস আগে ভারতের ওডিশায় ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটেছিল। এতে ২৮০ জনের বেশি যাত্রী নিহত হয়েছিলেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?