ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বার্নাব্যু ডাকছে রদ্রিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের বিশ্বরেকর্ড ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কিয়েভে ড্রোন প্রদর্শনীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১০ বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’

২৮ অক্টোবরের ঘটনায় মামলা ও আসামির সংখ্যা জানাল ডিএমপি

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিনে রাজধানীতে সহিংসতার ঘটনায় ৩৬টি মামলা হয়েছে। আর এসব মামলায় আসামি করা হয়েছে
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৩, দুপুর ৩:৫৭ সময়
  • আপডেট সময় : ৩০ অক্টোবর ২০২৩, দুপুর ৩:৫৭ সময়
২৮ অক্টোবরের ঘটনায় মামলা ও আসামির সংখ্যা জানাল ডিএমপি ছবি : সংগৃহীত
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিনে রাজধানীতে সহিংসতার ঘটনায় ৩৬টি মামলা হয়েছে। আর এসব মামলায় আসামি করা হয়েছে ১ হাজার ৫৪৪ জনকে। এ ছাড়া আজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।

ডিএমপির মিডিয়া সেন্টারের অতিরিক্ত উপ-কমিশনার কে এন রায় নিয়তি আজ সোমবার (৩০ অক্টোবর) দুপুরে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৮ অক্টোবর রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সহিংসতার ঘটনায় ৩৬টি মামলা রুজু করা হয়েছে। এতে এজাহারনামীয় আসামি করা হয়েছে ১ হাজার ৫৪৪ জনসহ অজ্ঞাতনামা আরও অনেককে।

ডিএমপি বিভিন্ন থানায় এসব মামলা হয়েছে বলেও জানান তিনি।

এক দফা দাবিতে গত শনিবার (২৮ অক্টোবর) নয়াপল্টনে মহাসমাবেশের আয়োজন করে বিএনপি। মহাসমাবেশকে কেন্দ্র করে প্রথমে কাকরাইলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে তা আশপাশের  এলাকায়ও ছড়িয়ে পড়ে। একপর্যায়ে প্রধান অতিথির বক্তব্যের আগেই পণ্ড হয়ে যায় বিএনপির মহাসমাবেশ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প