ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হাসিনা আমলের ব্যাংক নিয়ন্ত্রণের সুযোগ আবার ফেরত আনছে বিএনপি: হাসনাত ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার গল্প শোনাতে প্রথমা বুক ক্যাফেতে কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: পুলিশ কিংবদন্তি হওয়ার পথে এগিয়ে চলেছে ইয়ামাল: স্পেন কোচ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুলের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ সস্ত্রীক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ছবি নিয়ে প্রেস উইংয়ের ব‍্যাখ‍্যা

শীর্ষ সন্ত্রাসী খন্দকার টিটন হত্যা মামলার আসামি রনি গ্রেপ্তার

রাজধানীর নিউমার্কেট এলাকায় আলোচিত টিটন হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি রনি ওরফে ভাঙারি রনিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা
  • আপলোড সময় : ২২ জুলাই ২০২৬, দুপুর ৩:১৮ সময়
  • আপডেট সময় : ২২ জুলাই ২০২৬, দুপুর ৩:১৮ সময়
শীর্ষ সন্ত্রাসী খন্দকার টিটন হত্যা মামলার আসামি রনি গ্রেপ্তার

রাজধানীর নিউমার্কেট এলাকায় আলোচিত টিটন হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি রনি ওরফে ভাঙারি রনিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত ১২টার দিকে পরিচালিত অভিযানে রনিকে গ্রেপ্তার করা হয়। ডিবি জানিয়েছে, তিনি টিটন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তবে হত্যাকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততা ছিল কি না, তা তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে।


গত ২৮ এপ্রিল রাতে রাজধানীর নিউমার্কেট এলাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসসংলগ্ন বটতলায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন। এ ঘটনায় নিহতের ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, টিটন হত্যার পেছনে অপরাধী চক্রগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব কাজ করে থাকতে পারে। সেই সূত্র ধরেই মামলার তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।


পুলিশের তথ্য অনুযায়ী, টিটন নব্বইয়ের দশকের শুরুতে অপরাধজগতে সক্রিয় হয়ে ওঠেন। পরবর্তী সময়ে তিনি অস্ত্র ব্যবসা ও একাধিক আলোচিত অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা ছিল। এর আগে ২০০৪ সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হন টিটন। পরে একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেও ২০২৪ সালের আগস্টে জামিনে মুক্তি পান। মুক্তির পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে গ্রেপ্তার রনিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে টিটন হত্যাকাণ্ডে তার ভূমিকা এবং এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা