ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ইরানে ওষুধের দাম আকাশছোঁয়া, রোগীরা বিপাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ এক ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের ঘটনায় ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জাকসু নির্বাচনের অনিয়ম তদন্তের দাবি ছাত্র ইউনিয়নের কারাগারে আলো নিভিয়ে সেনা কর্মকর্তা তারেক সাঈদকে পেটানোর অভিযোগ ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন: আসিফ মাহমুদ থার্ড টার্মিনাল প্রকল্পে তৃতীয় দফায় ব্যয় বাড়ল ৮৪৮ কোটি টাকা এআই গবেষণায় এআইইউবি ও ব্রেইন স্টেশন ২৩-এর যৌথ উদ্যোগ

এক ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাব ও লেনদেনের বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট—বিএফআইইউ। বুধবার
  • আপলোড সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:১৯ সময়
  • আপডেট সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:১৯ সময়
এক ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাব ও লেনদেনের বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট—বিএফআইইউ। বুধবার ৩০ সেপ্টেম্বর দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়। কয়েকটি ব্যাংকের কর্মকর্তাও চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।  বিএফআইইউর পাঠানো বার্তায় সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবের হিসাব খোলার ফরম, গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত তথ্য এবং হিসাব বিবরণী চাওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি হিসাবের লেনদেনসংক্রান্ত তথ্য, সুদ আয় ও উৎসে করের তথ্যও দিতে বলা হয়েছে। 


জানা গেছে, বুধবার সকাল ১০টা ৩৮ মিনিটে পাঠানো ওই বার্তায় বিষয়টিকে উচ্চ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করা হয়। সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে গোএমএল বার্তা ব্যবস্থার মাধ্যমে তথ্য পাঠাতে বলা হয়েছে। একই সঙ্গে এসব তথ্যের গোপনীয়তা বজায় রাখার নির্দেশও দেওয়া হয়েছে।  তবে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চাওয়ার সুনির্দিষ্ট কারণ বিএফআইইউর পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। ফলে সম্প্রতি তাঁর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনার সঙ্গে এই হিসাব তলবের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। 


সম্প্রতি রাজধানীর ইসিবি চত্বর এলাকার একটি স্থানে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়। এ ঘটনায় মামলা হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তারের কথাও বিভিন্ন প্রতিবেদনে এসেছে।  হামলার পর সালমান মুক্তাদির প্রথমে অভিযোগ করেছিলেন, বিএনপির লোকজন তাঁর কাছে চাঁদা চেয়েছিল। পরে তিনি জানান, তাঁর কাছে চাঁদা চাওয়া হয়নি। এ নিয়ে তাঁর বক্তব্য নিয়েও আলোচনা তৈরি হয়। 


এদিকে ২৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান সালমান মুক্তাদিরসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া কনটেন্ট নির্মাতাদের ভবিষ্যতে আরও দায়িত্বশীল আচরণের প্রত্যাশার কথা জানান।  এখন বিএফআইইউর চাওয়া ব্যাংক হিসাব ও লেনদেনের তথ্য পর্যালোচনার পর এ বিষয়ে পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়া হয় কি না, সেটিই দেখার বিষয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের