ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল-মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে ইইউতে মতবিরোধ সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ রাশিয়ার সীমান্তে ফিনল্যান্ডের ২০০ কিলোমিটারের নিরাপত্তা বেড়া নির্মাণ ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের এক লাখ প্রবাসী বাংলাদেশি: হাসনাত আবদুল্লাহ দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

দেশের উন্নয়ন দেখে বিএনপি-জামায়াতের মাথা খারাপ হয়ে গেছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, দেশের উন্নয়ন
  • আপলোড সময় : ১ নভেম্বর ২০২৩, সকাল ৮:৯ সময়
  • আপডেট সময় : ১ নভেম্বর ২০২৩, সকাল ৮:৯ সময়
দেশের উন্নয়ন দেখে বিএনপি-জামায়াতের মাথা খারাপ হয়ে গেছে : তথ্যমন্ত্রী ছবি : সংগৃহীত
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, দেশের উন্নয়ন হওয়ায় বিএনপি-জামায়াতের মাথা খারাপ হয়ে গেছে। কারণ মানুষ তো আওয়ামী লীগের পক্ষে হয়ে গেছে। সেজন্য তারা মানুষের ওপর ক্ষোভ ঝাড়ছে। তারা গাড়ি জ্বালাচ্ছে, মানুষের ওপর আক্রমণ করছে। যারা এসব করে তারা চোর-ডাকাতের চেয়েও খারাপ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের উপকারভোগী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, একটি গাড়ি জ্বালিয়ে দেওয়া মানে, একটি পরিবারকে জ্বালিয়ে দেওয়া। রাঙ্গুনিয়ায় যারা এসব করার চেষ্টা করবে, তাদের সাধারণ মানুষ প্রতিহত করবে। কিছুদিন পর জাতীয় নির্বাচন, এই নির্বাচনে তারা স্যুট কোর্ট পড়ে আসবে, বড় বড় কথা বলবে। তাদের থেকে সতর্ক থাকতে হবে।

এর আগে বেতাগী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত উপকারভোগী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি।

ওই সমাবেশে তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে দেশ আজ বদলে গেছে, পাল্টে গেছে দেশের সার্বিক চিত্র। তিনি ক্ষমতায় আছেন বলে সাধারণ মানুষ আজ নানারকম ভাতা পাচ্ছে। এই ভাতাগুলো ১৯৯৬ সালে জননেত্রী শেখ হাসিনা প্রথম চালু করেছিলেন। কিন্তু বিএনপি জামায়াত এসে এই ভাতা বন্ধ করে দিয়েছিল। এখন প্রতি ইউনিয়নের ৩-৫ হাজার মানুষ নানারকম ভাতা পাচ্ছে। ভাতা দেওয়ার ক্ষেত্রে এলাকায় কে কোন দল করে সেটা বিবেচনা কোনো সময় করিনি। পরপর তিনবার এমপি হয়েছি। আমি সব সময় রাঙ্গুনিয়ার মানুষের এমপি হওয়ার চেষ্টা করেছি, কোনো দলের নয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের