ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী পশ্চিমবঙ্গে ধর্মতলায় হামলা: ১৪ জন গ্রেপ্তার, কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর ম্যাজিস্ট্রেটকে ‘ঠান্ডা খেয়ে চলে যেতে’ বলার পর ৩ লাখ টাকা জরিমানা নিরাপত্তা জোরদার ও পুলিশি সেবা দিতে বাড়িওয়ালা-ভাড়াটিয়ার তথ্য চায় ডিএমপি বিনা মূল্যের পাঠ্যবই ছাপাতে ২৭১১ কোটি টাকার অনিয়ম ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআইর ফ্রিডম ব্র্যান্ড অ্যান্টিবায়োটিকের ব্যবহারে প্রটোকল মানা হচ্ছে না, আইসিইউতে বাড়ছে মৃত্যু গ্যাসের জন্য হাহাকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে: ইরান ইরানি জাহাজে ইউক্রেনের হামলার জবাব দিতে হবে: আরাগচি

কৃশ ৪ ছবি নিয়ে ৪ বছর পর বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা

বলিউডের অন্যতম জনপ্রিয় ও সফল তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। যদিও তার বিচরণ এখন হলিউডে। ক্যারিয়ারের সেরা সময়ে বলিউড
  • আপলোড সময় : ১ নভেম্বর ২০২৩, দুপুর ১২:২৪ সময়
  • আপডেট সময় : ১ নভেম্বর ২০২৩, দুপুর ১২:২৪ সময়
কৃশ ৪ ছবি নিয়ে ৪ বছর পর বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা ছবি : সংগৃহীত
বলিউডের অন্যতম জনপ্রিয় ও সফল তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। যদিও তার বিচরণ এখন হলিউডে। ক্যারিয়ারের সেরা সময়ে বলিউড ছাড়েন প্রিয়াঙ্কা।

শোনা গিয়েছিল, খ্যাতি পাওয়া সত্ত্বেও বলিউডের অন্দরের রাজনীতির কারণে নাকি ভালো চরিত্রে কাজ করার সুযোগ পাচ্ছিলেন না। সেই কারণেই নাকি মুম্বাই ছেড়ে হলিউডে পাড়ি দেন দেশি গার্ল।

হলিউডে ‘কোয়ান্টিকো’র মাধ্যমে যাত্রা শুরু প্রিয়াঙ্কার। এখন হলিউডের প্রথম সারির তারকাদের সঙ্গে ওঠাবসা তার। ‘সিটাডেল’-এর মতো দামি সিরিজে রুশো ব্রাদার্সের সঙ্গে কাজ করার পর এখন ‘হেডস অব স্টেট’-এর কাজে ব্যস্ত তিনি। তবে হলিউডে গিয়েও বলিউডকে ভোলেননি প্রিয়াঙ্কা। বরং, বলিউড ছবিতে কাজ করতে নাকি সব সময় মুখিয়ে থাকেন তিনি, দাবি তারকার। সম্প্রতি চলচ্চিত্র উৎসবের কারণে মুম্বাইয়ে এসেছেন প্রিয়াঙ্কা। খবর, এবার নাকি বলিউড ছবিতেও প্রত্যাবর্তন করতে যাচ্ছেন তিনি।

চলতি বছর একাধিক বার কানাঘুষা শোনা গেছে, ‘কৃশ ৪’ ছবি নিয়ে। আগামী বছরে ফেব্রুয়ারি থেকে নাকি শুটিং শুরু করতে যাচ্ছেন হৃতিক রোশন। খবর, ছবিতে নায়িকার চরিত্রের জন্য নাকি প্রিয়াঙ্কাকেই চাইছেন নির্মাতারা।

২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘কৃশ’ ছবিতে হৃতিকের সঙ্গে জুটি বেঁধেছিলেন প্রিয়াঙ্কা। তারপর ‘কৃশ ৩’ ছবিতে অভিনয় করেছিলেন কঙ্গনা রানাউত। ‘কৃশ’ ফ্র্যাঞ্চাইজির সব ছবিই বক্স অফিসে কমবেশি সফল। চলতি বছরের প্রথম দিকে ‘কৃশ ৪’ নিয়ে আলোচনা শুরু হয়েছিল। তবে নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছিল, প্রযুক্তিগত কারণে আটকে আছে ছবি। তারপর শোনা যায়, প্রযুক্তিগত কারণে নয়– আর্থিক অনটনের কারণে নাকি পেছাচ্ছে ছবির কাজ। তবে সব সমস্যার সমাধান করে এবার নাকি ‘কৃশ ৪’ শুরু করতে উদ্যোগী হয়েছেন নির্মাতারা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন

নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন