ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী পশ্চিমবঙ্গে ধর্মতলায় হামলা: ১৪ জন গ্রেপ্তার, কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর ম্যাজিস্ট্রেটকে ‘ঠান্ডা খেয়ে চলে যেতে’ বলার পর ৩ লাখ টাকা জরিমানা নিরাপত্তা জোরদার ও পুলিশি সেবা দিতে বাড়িওয়ালা-ভাড়াটিয়ার তথ্য চায় ডিএমপি বিনা মূল্যের পাঠ্যবই ছাপাতে ২৭১১ কোটি টাকার অনিয়ম ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআইর ফ্রিডম ব্র্যান্ড অ্যান্টিবায়োটিকের ব্যবহারে প্রটোকল মানা হচ্ছে না, আইসিইউতে বাড়ছে মৃত্যু গ্যাসের জন্য হাহাকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে: ইরান ইরানি জাহাজে ইউক্রেনের হামলার জবাব দিতে হবে: আরাগচি

এক ফ্রেমে দেখা যাবে ভাইজান, কিং খান ও হৃতিককে

দীপাবলিতে মুক্তি পাচ্ছে ‘টাইগার ৩’। ভক্তদের জন্য উপহার হিসেবে ১২ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি। সালমান-ক্যাটরিনার জুটিতে জমবে উন্মাদনা।
  • আপলোড সময় : ৬ নভেম্বর ২০২৩, দুপুর ১২:৭ সময়
  • আপডেট সময় : ৬ নভেম্বর ২০২৩, দুপুর ১২:১০ সময়
এক ফ্রেমে দেখা যাবে ভাইজান, কিং খান ও হৃতিককে ছবি : সংগৃহীত
দীপাবলিতে মুক্তি পাচ্ছে ‘টাইগার ৩’। ভক্তদের জন্য উপহার হিসেবে ১২ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি। সালমান-ক্যাটরিনার জুটিতে জমবে উন্মাদনা। কিং খানকেও দেখা যাবে টাইগার ৩-তে। ছবিতে ভিলেন চরিত্রে দেখা যাবে ইমরান হাসমিকে। ছবিতে শাহরুখ-সালমানকে দেখার উচ্ছ্বাস তো আছেই ভক্তদের মধ্যে। সঙ্গে যোগ হচ্ছে নতুন এক ধামাকা।

অনেকদিন ধরেই হৃতিক রোশনকে এ ছবিতে দেখা যাবে বলে শোনা যাচ্ছিল। অবশেষে সেই জল্পনার অবসান হলো। সূত্রের খবর, যশরাজ ফিল্মস সালমান, শাহরুখ ও হৃতিক রোশনকে নিয়ে ‘ওয়ার ২’ বানানোর পরিকল্পনা করেছিল। তবে হঠাৎ তাদের প্ল্যানে এসেছে পরিবর্তন। টাইগার ৩-তেই আদিত্য চোপড়া এই ট্রায়োকে প্রথমবার পর্দায় আনতে যাচ্ছেন।

ছবিতে সম্ভবত গুপ্তচরের ভূমিকাতে দেখা যাবে হৃতিককে। যদিও ছবির টিমের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কিছু জানানো হয়নি।

যশরাজ ফিল্মস এবং সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় তৈরি হয়েছে এই স্পাইভার্স। অর্থাৎ স্পাইদের মাল্টিভার্স, যেখানে ‘টাইগার’ ‘পাঠান’, ও ‘ওয়ার’– এই তিন ফ্র্যাঞ্চাইজি নিয়ে তৈরি হয়েছে বলিউডের ক্রসওভার।

স্পাই ইউনিভার্সের শেষ ছবি ছিল ‘পাঠান’। শাহরুখ-পাঠানকে বাঁচাতে তখন চলন্ত ট্রেনে হঠাৎ এসে পৌঁছান টাইগার-সালমান। পর্দায় ঝড় তুলেছিল পাঠান-টাইগারের বন্ধুত্বের সেই দৃশ্য। এ ছবিতে টাইগারের সাহায্যে এগিয়ে আসবেন পাঠান, এমনটাই শোনা যাচ্ছে। চলচ্চিত্র বাণিজ্য-বিশেষজ্ঞদের অনুমান, প্রথম দিনেই ১০০ কোটি পার করবে টাইগার ৩।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন

নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন