ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠালেই আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ ‘আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই’ অন্তর্বর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে জোর করে স্লোগান দেওয়ানোর চেষ্টা, বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ: নাসীরুদ্দীন পাটওয়ারী বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা ইতালিতে বাঁধনের ওপর হামলার নিন্দা জানালেন ছাত্রদল সভাপতি জুলাই আন্দোলনে স্বামীর মৃত্যুর সাক্ষ্য দেওয়ায় মেয়েকে ধর্ষণ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী

আরোও ৪৮ ঘণ্টার অবরোধে যাচ্ছে বিএনপির যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো

আগামী ৮ ও ৯ নভেম্বর আবারও দুই দিন ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে
  • আপলোড সময় : ৬ নভেম্বর ২০২৩, বিকাল ৫:২ সময়
  • আপডেট সময় : ৬ নভেম্বর ২০২৩, বিকাল ৫:২ সময়
আরোও ৪৮ ঘণ্টার অবরোধে যাচ্ছে বিএনপির যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো ছবি : সংগৃহীত
আগামী ৮ ও ৯ নভেম্বর আবারও দুই দিন ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো। বিএনপি ও তাদের যুগপৎ আন্দোলনের শরিকদের বেশ কয়েকটি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র বলছে, বিএনপির পক্ষ থেকে বিকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে আর গণতন্ত্র মঞ্চ বিকাল ৪টায় সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচির ঘোষণা দেবেন।

১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা জানিয়েছেন, বুধ-বৃহস্পতিবার (৮ ও ৯ নভেম্বর) সারা দেশে আবারও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করা হবে।

এদিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ আজ এক বিবৃতিতে বলেন, বিএনপির ডাকা এই অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করার জন্য এলডিপির নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি। দেশবাসীর প্রতি আমার অনুরোধ— আপনারা নিজ নিজ এলাকায় আন্দোলনরত দলগুলোর সাথে সমন্বয় করে আগামী ৮ ও ৯ নভেম্বর বুধ ও বৃহস্পতিবার অবরোধ কর্মসূচি সফল করবেন।

উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এবং মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে রোববার সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। তাদের যুগপৎ আন্দোলনের শরিকরাও এই অবরোধ পালন করছে। পাশাপাশি জামায়াতে ইসলামীও আলাদা করে এই ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে। মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে এ দফার অবরোধ।

এর আগে গত সপ্তাহের শেষ তিন দিন (৩১ অক্টোবর-২ নভেম্বর) টানা অবরোধ পালন করে বিএনপি-জামায়াত। তার আগে ২৯ অক্টোবর হরতাল পালন করে তারা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের