ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ফুয়েল কার্ডের ছবির সঙ্গে অমিল থাকায় তরুণকে থাপ্পড় দিলেন ইউএনও অসৌজন্যমূলক আচরণ: আব্দুল মান্নানকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি শান্তর পর লিটনের ফিফটি, ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ লেবানন-ইসরায়েলের নড়বড়ে যুদ্ধবিরতির মেয়াদ আরও এক মাস বাড়ানোর প্রস্তাব ঢাকা থেকে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী যাচ্ছে ইরানে দেশের দুই বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ ভুয়া ভোট ও সংঘর্ষের মধ্য দিয়ে চলছে পশ্চিমবঙ্গের ভোটগ্রহণ জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যার ঘটনায় ‘নলা কাশেম’ গ্রেপ্তার ডেটিং সাইটে ‘সুগার ড্যাডি’ খুঁজছেন ট্রাম্প প্রশাসন কর্মকর্তা

ইসরাইলের গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরাইলের উত্তরাঞ্চলীয় বন্দর নগরী হাইফায় একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।
  • আপলোড সময় : ২০ মার্চ ২০২৬, সকাল ৯:৫৫ সময়
  • আপডেট সময় : ২০ মার্চ ২০২৬, সকাল ৯:৫৫ সময়
ইসরাইলের গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ইসরাইলের উত্তরাঞ্চলীয় বন্দর নগরী হাইফায় একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। হামলার পর শোধনাগারটিতে আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে এ হামলার দাবি করে ইরানের সশস্ত্র বাহিনী। অন্যদিকে ইসরাইলি কর্তৃপক্ষও হামলার খবর নিশ্চিত করেছে। ইসরাইলের জ্বালানি মন্ত্রী এলি কোহেন বলেছেন, হামলার কারণে বিদ্যুৎ সরবরাহ কিছুক্ষণের জন্য বিঘ্নিত হয়েছিল। তবে বেশিরভাগ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধার করা হয়েছে।
 
তিনি আরও বলেন, ‘উত্তরের বিদ্যুৎ গ্রিডের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়াও হামলায় অবকাঠামোগত কোনো ক্ষতিও হয়নি।’ এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর জানিয়েছে, ইসরাইলের তৃতীয় বৃহত্তম শহর হাইফা এবং দেশটির দক্ষিণাঞ্চলীয় আশদোদ শহরের তেল শোধনাগারগুলোকে লক্ষ্যবস্তু করেছে।
 
তাদের দাবি, ‘জায়নবাদী শাসনের বিভিন্ন নিরাপত্তা লক্ষ্যবস্তু এবং সামরিক সহায়তা কেন্দ্রগুলোতেও হামলা চালানো হয়েছে, যেগুলো ‘সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আশদোদের তেল শোধনাগারটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
 
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও সামরিক অভিযান চালিয়েছে ইরান। কাতারের রাস লাফান এলএনজি স্থাপনায় হামলায় দেশটির প্রায় ১৭ শতাংশ গ্যাস রফতানি সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বছরে প্রায় ২০ বিলিয়ন ডলারের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
 
সৌদি আরবের ইয়ানবু অঞ্চলে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, যদিও প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগই প্রতিহত করে। ড্রোন হামলার শিকার হয়েছে কুয়েতে ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানির স্থাপনাগুলো। জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি বলে মত বিশ্লেষকদের।

পাল্টা জবাবে ইরানের বেশ কয়েকটি অঞ্চলে আঘাত হাতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রে বোমা। দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্র ছাড়াও কাস্পিয়ান সাগরের উপকূলে নৌঘাঁটি, জাহাজ ও সামরিক অবকাঠামোতে বিমান হামলা চালানো হয়। এসব হামলার পরও আন্তর্জাতিক পরমাণু সংস্থা বলছে, ইরানের পারমাণবিক সক্ষমতার একটি বড় অংশ এখনও টিকে আছে।
 
লেবাননেও সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরাইল। কাবরিখা ও মারজায়ুন অঞ্চলে নতুন করে বিমান হামলা চালানো হয়েছে। বিংত জবেইল এলাকায় বিদ্যুৎ সাবস্টেশন ধ্বংস হওয়ায় অন্ধকারে বহু বাসিন্দা। সংঘাতে এখন পর্যন্ত এক হাজার মানুষ নিহত হয়েছে, যার মধ্যে নারী, শিশু ও স্বাস্থ্যকর্মীও রয়েছে। সাম্প্রতিক এক হামলায় রুশ সাংবাদিক ও তার ক্যামেরাম্যান আহত হয়েছেন।
 
সংঘাত ঘিরে কড়া বার্তা ও পাল্টা হুঁশিয়ারি দিচ্ছেন বিশ্বনেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরাইল রাগের বশে কিছু পদক্ষেপ নিয়েছে। যদিও ভবিষ্যতে ইরানের গ্যাসক্ষেত্রে আর হামলা হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে ২৬টি

রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে ২৬টি