ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী পশ্চিমবঙ্গে ধর্মতলায় হামলা: ১৪ জন গ্রেপ্তার, কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর ম্যাজিস্ট্রেটকে ‘ঠান্ডা খেয়ে চলে যেতে’ বলার পর ৩ লাখ টাকা জরিমানা নিরাপত্তা জোরদার ও পুলিশি সেবা দিতে বাড়িওয়ালা-ভাড়াটিয়ার তথ্য চায় ডিএমপি বিনা মূল্যের পাঠ্যবই ছাপাতে ২৭১১ কোটি টাকার অনিয়ম ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআইর ফ্রিডম ব্র্যান্ড অ্যান্টিবায়োটিকের ব্যবহারে প্রটোকল মানা হচ্ছে না, আইসিইউতে বাড়ছে মৃত্যু গ্যাসের জন্য হাহাকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে: ইরান ইরানি জাহাজে ইউক্রেনের হামলার জবাব দিতে হবে: আরাগচি

উত্তাপ ছড়াচ্ছে নুসরাতের নতুন ভিডিও

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান স্বামী যশ দাশগুপ্তকে নিয়ে মালদ্বীপ ঘুরে এসেছেন। যশের সঙ্গে ঘুরতে
  • আপলোড সময় : ৯ নভেম্বর ২০২৩, দুপুর ৩:৩১ সময়
  • আপডেট সময় : ৯ নভেম্বর ২০২৩, দুপুর ৩:৩১ সময়
উত্তাপ ছড়াচ্ছে নুসরাতের নতুন ভিডিও ছবি : অনলাইন
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান স্বামী যশ দাশগুপ্তকে নিয়ে মালদ্বীপ ঘুরে এসেছেন। 

যশের সঙ্গে ঘুরতে গিয়ে একাধিক ছবি আর ভিডিও সামজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন নুসরাত। 

ফিরে আসার পরও রয়ে গেছে যার রেশ। সম্প্রতি ইনস্টাগ্রামে আরও এক নতুন রিল শেয়ার করলেন এ অভিনেত্রী।

ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা রিলে দেখা যায়, আবেদনময়ী লুকে নিজেকে পুনরায় মেলে ধরেছেন নুসরাত। সারা শরীরে বালি মেখে পানির কাপে চুমুক, পরে স্বচ্ছ নীল পানিতে ডুব দিয়ে ভেজা শরীরে পানির মধ্যেই শরীরিক ছন্দ করছেন এ তারকা। রিলটি শেয়ার করার পর নেটপাড়ায় শুরু হয়েছে তোলপাড়! 

ভিডিও দেখে মন্তব্যের ঘরে কটাক্ষ করেছেন অনেকেই। বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের সঙ্গে তুলনা টেনে নুসরাতকে খোঁচা দিয়ে একজন লিখেছেন— সবাই কী আর দীপিকা পাড়ুকোন হতে পারে!, অন্যজনের মন্তব্য, ‘ভারতবর্ষের সংসদ সদস্য, ভাবা যায়!

অনেকে আবার প্রশংসায় ভাসিয়েছেন এ অভিনেত্রীকে। একজন ভালোবাসার ইমোজি দিয়ে ইংরেজিতে লিখেছেন— ‘পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী’। মন্তব্যের ঘরে স্বামী যশের প্রশংসা কুড়িয়েছেন নুসরাত। ভালোবাসা ও আগুনের ইমোজি দিয়ে যশ লিখেছেন, ‘হট’। ওদিকে আবার কেউ কেউ খেয়েছেন ৪৪০ ভোল্টের ঝটকা। 

সম্প্রতি মুক্তি পেয়েছে যশের নতুন ছবি ‘ইয়ারিয়া ২’। নুসরাতের শেয়ার করা রিলের ব্যাকগ্রাউন্ড মিউজিকে আছে সিনেমাটির একটি গান। ধারণা করা হচ্ছে যশকে ডেডিকেট করতেই রিলটি তৈরি করেছেন নুসরাত।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন

নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন