বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে করা আপিল ১৯
নভেম্বর শুনানির দিন ধার্য করেছেন সর্বোচ্চ আদালত।
একই সঙ্গে ওই দিন জামায়াতের রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনের শুনানি হবে। রোববার সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ এ দিন ধার্য করেন।
সর্বশেষ গত ৬ নভেম্বর আবেদন দুটি শুনানির জন্য আদালতে ওঠে। সেদিন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতের লিভ টু আপিল (জামায়াতের করা আপিলের অনুমতি চেয়ে আবেদন) শুনানির জন্য ১২ নভেম্বর দিন রাখা হয়। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি শুনানির জন্য কার্যতালিকায় ওঠে।
লিভ টু আপিলের পক্ষে নিয়োজিত জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলীর ব্যক্তিগত অসুবিধার জন্য আট সপ্তাহ সময় চেয়ে আবেদন করেন আইনজীবী মো. জিয়াউর রহমান। অন্যদিকে, জামায়াতের বিরুদ্ধে করা আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী তানিয়া আমির ও আহসানুল করিম। পরে আদালত আগামী রোববার (১৯ নভেম্বর) শুনানির দিন ধার্য করেন।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন