ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

‘পাগল’ ট্রাম্পকে থামাতে সাবেক আইএইএ প্রধানের আহ্বান

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সাবেক মহাপরিচালক মোহাম্মদ এলবারাদেয়ি ইরানকে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটামকে
  • আপলোড সময় : ৫ এপ্রিল ২০২৬, দুপুর ১০:০ সময়
  • আপডেট সময় : ৫ এপ্রিল ২০২৬, দুপুর ১০:০ সময়
‘পাগল’ ট্রাম্পকে থামাতে সাবেক আইএইএ প্রধানের আহ্বান

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সাবেক মহাপরিচালক মোহাম্মদ এলবারাদেয়ি ইরানকে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটামকে কেন্দ্র করে উপসাগরীয় দেশ এবং জাতিসংঘকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে পুরো অঞ্চল ভয়াবহ সংঘাতের দিকে যেতে পারে। তিনি আঞ্চলিক ও আন্তর্জাতিক নেতৃত্বকে উদ্দেশ করে বলেন, যেকোনো মূল্যে এই উত্তেজনা থামাতে হবে।


একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বাস্তব কোনো কার্যকর উপায় আদৌ আছে কি না। এলবারাদেয়ি ইরাক যুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, অতীতের ভুল তথ্যের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্তের পরিণতি এখনও বিশ্বকে ভোগ করতে হচ্ছে। তিনি দাবি করেন, ইরান কোনো আসন্ন হুমকি তৈরি করছে—এমন সুনির্দিষ্ট প্রমাণ এখনো উপস্থাপন করা হয়নি। এ অবস্থায় একটি সার্বভৌম দেশের ওপর সামরিক চাপ আন্তর্জাতিক আইনের পরিপন্থি হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।


তার মতে, রাজনৈতিক স্বার্থ বা প্রতিশোধের কারণে আরেকটি যুদ্ধ শুরু হলে তার ক্ষতি হবে গোটা বিশ্বের। তাই উপসাগরীয় দেশগুলোর পাশাপাশি জাতিসংঘেরও দ্রুত ও কার্যকর ভূমিকা নেওয়া জরুরি।


বিশ্লেষকদের ধারণা, বর্তমান উত্তেজনা যদি কূটনৈতিকভাবে নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের ঝুঁকি আরও বেড়ে যাবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই