ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

ভোলায় নারী কর্মীকে গ্রেপ্তারের নিন্দা জানালো জামায়াত

ভোলা জেলার পৌরসভা মহিলা জামায়াতে ইসলামী কর্মী বিবি সাওদা রাতের বেলা নিজের বাসা থেকে গ্রেপ্তার হওয়ায় বাংলাদেশ জামায়াতে
  • আপলোড সময় : ৭ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৫ সময়
  • আপডেট সময় : ৭ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৫ সময়
ভোলায় নারী কর্মীকে গ্রেপ্তারের নিন্দা জানালো জামায়াত

ভোলা জেলার পৌরসভা মহিলা জামায়াতে ইসলামী কর্মী বিবি সাওদা রাতের বেলা নিজের বাসা থেকে গ্রেপ্তার হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি করেছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল বলেন, এটি গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থি এবং অমানবিক। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, বিবি সাওদার তিন বছরের বাকপ্রতিবন্ধী সন্তান রয়েছে, যার স্বাভাবিক বেড়ে ওঠার জন্য মায়ের স্নেহ ও যত্ন অপরিহার্য।


বিবৃতিতে জানানো হয়েছে, রোববার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাওদাকে তার বাসভবন থেকে তুলে নিয়েছিল। গ্রেপ্তারের কোনো সুনির্দিষ্ট অভিযোগ জানানো হয়নি; শুধু ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ’ উল্লেখ করা হয়েছে। স্থানীয় জনমনে এ ঘটনায় ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।


জামায়াত নেতারা ২০২৬ সালের নির্বাচন-পরবর্তী সরকারের কাছে মানবিক, সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তারা মনে করেন, দেশের মানুষ এই ধরনের অগণতান্ত্রিক আচরণ প্রত্যাশা করে না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস