ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প পার্বত্য অঞ্চলের উৎসবগুলো শুধু আনন্দ আয়োজনের মাধ্যম নয়, এগুলো সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস লাগবে ‘রামায়ণ’- এ রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: মোসাদ প্রধান উড়োজাহাজে পাশে বসে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ, ভারতীয় গ্রেপ্তার

টিকটকার ‘রিহিয়া রিহি’ ছিলেন মূলত ছাত্রদল নেতা রেদওয়ান

সামাজিক যোগাযোগমাধ্যমে গ্ল্যামারাস সাজপোশাক ও রিলস ভিডিওর মাধ্যমে পরিচিতি পাওয়া ‘রিহিয়া রিহি’-র আসল পরিচয় প্রকাশ পেয়েছে। তিনি মূলত
  • আপলোড সময় : ৭ এপ্রিল ২০২৬, দুপুর ১০:০ সময়
  • আপডেট সময় : ৭ এপ্রিল ২০২৬, দুপুর ১০:০ সময়
টিকটকার ‘রিহিয়া রিহি’ ছিলেন মূলত ছাত্রদল নেতা রেদওয়ান

সামাজিক যোগাযোগমাধ্যমে গ্ল্যামারাস সাজপোশাক ও রিলস ভিডিওর মাধ্যমে পরিচিতি পাওয়া ‘রিহিয়া রিহি’-র আসল পরিচয় প্রকাশ পেয়েছে। তিনি মূলত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সংস্কৃতিবিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলাম। রোববার (৬ এপ্রিল) জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মামুন খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী জানান, রেদোয়ান কমিটিতে পুরুষ হিসেবে পদ পেয়েছিলেন। তবে পরে নারী সেজে ভিডিও বানানোর তথ্য ছড়িয়ে পড়ায় সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাকে বহিষ্কার করা হয়।


রেদোয়ান ইসলাম নিজে লিঙ্গ পরিবর্তনের বিষয়টি অস্বীকার করে জানিয়েছেন, তিনি ট্রান্সজেন্ডার নন। ফেসবুকে তিনি বলেছেন, “আমি একজন সম্পূর্ণ ছেলে এবং সংস্কৃতিকর্মী। মূলত বিনোদনের উদ্দেশ্যেই নারী সেজে ভিডিওগুলো বানাতাম। আমি আমার ভুল বুঝেছি এবং ক্ষমা চাচ্ছি।” রেদোয়ানের বাবা জাহাঙ্গীর আলমও বিষয়টিকে গুজব হিসেবে উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, রেদোয়ান ভিডিও বানাতেন দেখাদেখির কারণে এবং পরিবারের কেউ সমর্থন করেননি।


এদিকে রেদোয়ান তার টিকটক ও ইনস্টাগ্রাম আইডি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন এবং বিতর্কিত কন্টেন্টগুলো ফেসবুক থেকে সরিয়ে দিয়েছেন। ঘটনাটি নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, যেখানে কেউ এটিকে ব্যক্তিগত স্বাধীনতার বিষয় হিসেবে দেখলেও ছাত্রদল বিষয়টিকে তথ্য গোপনের ঘটনায় গুরুত্ব দিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’