ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব আসছে টানা ৪ দিন ছুটি কাটানোর সুযোগ নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা! নির্বাচনের ফলাফল বানচালে এবার গুরুতর ইস্যু সামনে আনছে নেতানিয়াহুর দল সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: ববি হাজ্জাজ রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ গাজী নজরুল-আমির হামজারা জামায়াতে অভিশাপ রুপে নাযিল হয়েছে: রাশেদ খাঁন দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি: রাষ্ট্রপতি

‘ইমানের’ শক্তির কাছে বর্বরতার পরাজয় অনিবার্য: ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারির জবাবে ইরান কড়া প্রতিক্রিয়া দিয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের
  • আপলোড সময় : ৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৬ সময়
  • আপডেট সময় : ৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৬ সময়
‘ইমানের’ শক্তির কাছে বর্বরতার পরাজয় অনিবার্য: ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারির জবাবে ইরান কড়া প্রতিক্রিয়া দিয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্টে জানান, যেকোনো ধরনের বর্বরতার বিরুদ্ধে সভ্য জাতির সংস্কৃতি, যুক্তি ও বিশ্বাসের জয় নিশ্চিত।


ইরানের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ইরান এমন একটি জাতি যারা সত্য ও ন্যায্য দাবি রক্ষায় সর্বশক্তি প্রয়োগ করতে দ্বিধা করবে না। এর আগে হরমুজ প্রণালি খোলার সময়সীমা শেষ হওয়ার মুখে ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেছিলেন, “আজ রাতে একটি সভ্যতার মৃত্যু হতে যাচ্ছে, যা আর কখনো ফিরে আসবে না।” তিনি আরও উল্লেখ করেন, পরিস্থিতি সম্ভাব্যভাবে সেই দিকে গড়াচ্ছে।


ট্রাম্পের হুমকির প্রেক্ষিতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) সতর্ক অবস্থান নিয়েছে। তারা জানায়, যুক্তরাষ্ট্র যদি ইরানের নাগরিক বা কোনো অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়, তবে তাৎক্ষণিকভাবে কঠোর জবাব দেওয়া হবে।


ওয়াশিংটন ও তেহরানের এই পাল্টাপাল্টি অবস্থানে মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী