ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন ইঁদুরে তার কাটার জেরে ৪৮ ঘণ্টা অচল ঢাকার ট্রাফিক এআই ক্যামেরা পর্দা-নিকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ: ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ এমপি মনিরুলের আর্জেন্টিনা সমর্থকের সঙ্গী ব্রাজিল ভক্ত হলে সম্পর্ক টিকিয়ে রাখবেন যেভাবে ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হাসিনা-সংশ্লিষ্টদের জব্দ করা ৪০ হাজার কোটি টাকার সম্পদের ৮০ শতাংশই দুদকের নিয়ন্ত্রণের বাইরে ‘নির্বাচনের আগে ইসলামী ব্যাংক থেকে আমার স্ত্রী ঋণ নিয়েছে ফ্ল্যাট কেনার জন্যে’ আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘চুরি’, বাদ যায়নি ছুটির ঘণ্টাও

নরসিংদীর সদর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর
  • আপলোড সময় : ৮ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৩ সময়
  • আপডেট সময় : ৮ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৩ সময়
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘চুরি’, বাদ যায়নি ছুটির ঘণ্টাও

নরসিংদীর সদর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।


বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবিকুন্নাহার জানান, সকালে স্কুলে এসে তিনি দেখতে পান, চোরেরা বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে বিপুল পরিমাণ মালামাল নিয়ে গেছে। চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, স্পিকার, এলইডি মনিটর, সিসি ক্যামেরা, চারটি সিলিং ফ্যান, টেবিল ফ্যান এবং পিতলের ঘণ্টা।


তিনি আরও জানান, চোরেরা শুধু মালামালই নেয়নি, বরং বিদ্যালয়ের জরুরি কাগজপত্রও তছনছ করে রেখে গেছে। স্কুলটি মহাসড়কের পাশে হওয়ায় নিরাপত্তার জন্য স্থাপিত সিসিটিভি ক্যামেরাগুলোও খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনায় বিদ্যালয়ের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে মাধবদী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


মাধবদী থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চোরচক্রকে শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল