ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব আসছে টানা ৪ দিন ছুটি কাটানোর সুযোগ নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা! নির্বাচনের ফলাফল বানচালে এবার গুরুতর ইস্যু সামনে আনছে নেতানিয়াহুর দল সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: ববি হাজ্জাজ রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ গাজী নজরুল-আমির হামজারা জামায়াতে অভিশাপ রুপে নাযিল হয়েছে: রাশেদ খাঁন দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি: রাষ্ট্রপতি

আম পাড়তে গিয়ে পেটে রড ঢুকে শিশুর মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় ৯ বছরের মাশরুর ওয়াসিফ নামের শিশুটি প্রাণ হারিয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে
  • আপলোড সময় : ৮ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৫ সময়
  • আপডেট সময় : ৮ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৫ সময়
আম পাড়তে গিয়ে পেটে রড ঢুকে শিশুর মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় ৯ বছরের মাশরুর ওয়াসিফ নামের শিশুটি প্রাণ হারিয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে মিঠানালা ইউনিয়নের সুফিয়া এলাকায় ঘটেছে এই দুর্ঘটনা। নিহত শিশুটি স্থানীয় সুফিয়া নুরিয়া ফাজিল মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র ও মুসলিম উদ্দিনের ছেলে।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে বাড়ির ছাদে দাঁড়িয়ে আম পাড়ার চেষ্টা করছিল শিশুটি। হঠাৎ পা পিছলে ছাদের রডের ওপর পড়ে যায়, যা তার শরীরে প্রবেশ করে গুরুতর আঘাত করে। প্রথমে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন।


মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মো. সাফায়েত জানিয়েছেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী