ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা মার্কিনিদের পরিদর্শনের সময় লোডশেডিং, মোবাইলের আলোয় দেখলেন ডাকসুর জুলাই জাদুঘর পুলিশের সামনে পুষ্পা স্টাইল করা আসামিকে আদালত চত্বরে গণপিটুনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে ভারতের গাভাস্কার-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি সার্ককে শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী বান্দরবানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলির নীতি থেকে বেরিয়ে আসতে হবে: সারজিস আলম প্রতিদিন পাঁচ ঘণ্টা করে লোডশেডিং থাকবে বুয়েটে স্কুলের কমিটিতে রাজনৈতিক দলের নেতা থাকতে পারবেন না: কায়সার কামাল পুলিশের দুই ডিআইজিকে এনএসআইয়ে বদলি রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত ইবির ৪৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

‘হরমুজ প্রণালিতে যানজট নিরসনে কাজ করবে যুক্তরাষ্ট্র’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আজ বিশ্ব শান্তির জন্য একটি বড় দিন। তিনি এ মন্তব্য করেছেন ইরানের সঙ্গে
  • আপলোড সময় : ৮ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৭ সময়
  • আপডেট সময় : ৮ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৭ সময়
‘হরমুজ প্রণালিতে যানজট নিরসনে কাজ করবে যুক্তরাষ্ট্র’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আজ বিশ্ব শান্তির জন্য একটি বড় দিন। তিনি এ মন্তব্য করেছেন ইরানের সঙ্গে দুই সপ্তাহের জন্য শর্তসাপেক্ষে যুদ্ধবিরতির পর। বুধবার (৮ এপ্রিল) টাইমস অব ইসরায়েল এর লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন, ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কারণ তারা এটি চেয়েছিল এবং ক্লান্ত। এছাড়া হরমুজ প্রণালিতে যানজট নিরসনে যুক্তরাষ্ট্র সাহায্য করবে বলে জানান তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি।


রাতভর উদ্বেগ ও উৎকণ্ঠার পর, মঙ্গলবার রাতেই যুক্তরাষ্ট্র ও ইরান ১৪ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম তাৎক্ষণিকভাবে কমতে শুরু করেছে। ট্রাম্প উল্লেখ করেছেন, যুদ্ধবিরতি কার্যকর হবে যখন ইরান আন্তর্জাতিক জাহাজগুলোকে ‘সম্পূর্ণ ও নিরাপদভাবে’ চলাচলের জন্য হরমুজ প্রণালি খুলে দেবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প