ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১৬ বাংলাদেশির মৃত্যু দিল্লির ব্রিকস আউটরিচে তারেক রহমানের অংশগ্রহণের সম্ভাবনা প্রায় শেষ গণমাধ্যমের আয়না হতে হবে নিখুঁত: তথ্যমন্ত্রী ওমরাহ করতে সৌদি যাচ্ছিলেন ডন, বিমানবন্দরে গ্রেপ্তার মক্কায় পাক-সৌদি-তুর্কি প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যের নিরাপত্তা মানচিত্রে নতুন অধ্যায় মাঠ থেকে উড়ে যাওয়া বলে হাইওয়েতে দুর্ঘটনা, ভিডিও ভাইরাল ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি ‘সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে এই অঞ্চলের বেকার সমস্যা সমাধান করা হবে’ ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

তফসিল ঘোষণার মধ্য দিয়ে জাতীয় নির্বাচন ৭ জানুয়ারি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সংসদ নির্বাচন
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৩, সকাল ৯:১১ সময়
  • আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৩, সকাল ৯:১১ সময়
তফসিল ঘোষণার মধ্য দিয়ে জাতীয় নির্বাচন ৭ জানুয়ারি ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য এই তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।


বুধবার (১৫ নভেম্বর) রাত ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।


সরকারের পদত্যাগ ও নির্দলীয় প্রশাসনের অধীনে সাধারণ নির্বাচনের দাবিতে বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা উপলক্ষে নির্বাচন কমিশন ভবনে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


এর আগে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছিলেন, সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।


উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। ২ নভেম্বর সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটারসংখ্যা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। ইসির দেওয়া তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটারের সংখ্যা ৮৫২।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান

শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান