ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুই দিনের ধর্মঘটের পর হঠাৎ সিদ্ধান্ত, কী ঘটল ঢাকা মেডিকেলে? ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার

সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনপি-জামায়াতের ডাকা পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন আজ। গত বুধবার (১৫ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৩, দুপুর ১০:২৯ সময়
  • আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৩, দুপুর ১০:৩০ সময়
সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন ছবি : সংগৃহীত
বিএনপি-জামায়াতের ডাকা পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন আজ। গত বুধবার (১৫ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা কার হয়েছে। এমন পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ৩২ প্লাটুন এবং সারাদেশে ১৯৭ প্লাটুনসহ সর্বমোট ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সদর দফতরের মিডিয়া কর্মকর্তা শরিফুল ইসলাম।

তিনি বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে বিজিবি সদস্যরা। ঢাকা ও আশপাশের জেলায় ৩২ প্লাটুনসহ সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আজ সকাল থেকেই রাজধানীর মোড়ে মোড়ে টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

গত বুধবার (১৫ নভেম্বর) তফসিল ঘোষণা পরবর্তীতে প্রধান নির্বাচন ক‌মিশন ঘি‌রে নিরাপত্তা নি‌শ্চি‌তে আজও নিরাপত্তার চাদ‌রে মোড়া‌নো র‌য়ে‌ছে প্রধান নির্বাচন ক‌মিশন এলাকা।

প্রধান নির্বাচন ক‌মিশ‌নের প্রধান ফট‌কের সাম‌নে দুইপা‌শে সা‌রিবদ্ধ ভা‌বে পু‌লি‌শের জোর পাহারা র‌য়ে‌ছে। এছাড়া আগারগাঁও থে‌কে নির্বাচন ভবন মুখি সবগু‌লো সড়কে এখনও ব‌্যা‌রি‌কেড দি‌য়ে ব‌্যা‌রি‌কে‌ডের মুখে মোতা‌য়েন করা র‌য়ে‌ছে পুু‌লিশ। সেই স‌ঙ্গে ৪ প্লাটুন বাংলা‌দেশ বর্ডার গার্ড (বি‌জি‌বি) সদস‌্যদেরও দ্বা‌য়িত্ব পালন কর‌তে দেখা গে‌ছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু