ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু বুধবার, পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

দীর্ঘ ১৬ বছর পর বুধবার (১৫ এপ্রিল) থেকে পুনরায় শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। সকাল ১০টা থেকে দেশের
  • আপলোড সময় : ১৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৭ সময়
  • আপডেট সময় : ১৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৭ সময়
১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু বুধবার, পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

দীর্ঘ ১৬ বছর পর বুধবার (১৫ এপ্রিল) থেকে পুনরায় শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। সকাল ১০টা থেকে দেশের ৬১টি জেলায় একযোগে এই পরীক্ষা শুরু হয়, তবে তিন পার্বত্য জেলা এতে অন্তর্ভুক্ত নয়। প্রথম দিনের পরীক্ষায় বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যা দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে। অধিদপ্তরের তথ্যমতে, ২০২৫ সালের সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে থেকে ৪০ শতাংশ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। দীর্ঘ বিরতির পর এই পরীক্ষা ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।


সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১০ দফা নির্দেশনা ও আচরণবিধি জারি করেছে। এতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের প্রবেশপত্র বাধ্যতামূলক, মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ এবং ওএমআর শিটে নির্ধারিত তথ্য ছাড়া অন্য কিছু লেখা যাবে না। এছাড়া পরীক্ষার প্রথম এক ঘণ্টার মধ্যে কোনো শিক্ষার্থী হল ত্যাগ করতে পারবে না এবং খসড়া কাজ শুধুমাত্র উত্তরপত্রেই করতে হবে। হলের ভেতরে কথা বলা বা অন্যের উত্তরপত্র দেখা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।


পরীক্ষার পরবর্তী সূচি অনুযায়ী, ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় আলাদা সময়সূচিতে পরীক্ষা নেওয়া হবে। এবারের নীতিমালা অনুযায়ী, ট্যালেন্টপুল ও সাধারণ—এই দুই ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হবে। মোট বৃত্তির ৮০ শতাংশ সরকারি এবং ২০ শতাংশ বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারণ করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা