ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন দুদকের মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান খান ও তার ছেলে গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রাবিতে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার নিন্দা শিবিরের আইনের শাসন-মতপ্রকাশের স্বাধীনতা ও রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের অঙ্গীকার সুরা আদিয়াতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে বড়পুকুরিয়ার কয়লা উন্মুক্ত খননের চিন্তা সরকারের

কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী

নরওয়ের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে বেঞ্চে বসে থাকার পর ডেনমার্কের বিপক্ষেও মূল একাদশে থাকবেন না—এমন খবর জানতে পেরে
  • আপলোড সময় : ৫ অক্টোবর ২০২৬, দুপুর ৩:১৪ সময়
  • আপডেট সময় : ৫ অক্টোবর ২০২৬, দুপুর ৩:১৪ সময়
কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী

নরওয়ের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে বেঞ্চে বসে থাকার পর ডেনমার্কের বিপক্ষেও মূল একাদশে থাকবেন না—এমন খবর জানতে পেরে জাতীয় দলের শিবির ছেড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর থেকেই পর্তুগাল জাতীয় দলের কোচ ও রোনালদোর সম্পর্ক নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। এবার সেই বিতর্কে জড়িয়ে পড়েছেন রোনালদোর স্ত্রী জর্জিনা রদ্রিগেজও।


রোনালদোর জাতীয় দলের শিবির ছাড়ার বিষয়টি নিয়ে এরই মধ্যে পর্তুগালের সংসদেও আলোচনা হয়েছে। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে কোচ জেসুসকে উদ্দেশ্য করে কঠোর মন্তব্য করেন জর্জিনা। তবে কিছুক্ষণ পরই সেই পোস্ট মুছে ফেলেন তিনি। জর্জিনা সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের নামে একটি বক্তব্যের পোস্ট শেয়ার করেছিলেন। সেখানে রোনালদোকে দলে ব্যবহারের ক্ষেত্রে কোচ জেসুসের কৌশল নিয়ে সমালোচনা করা হয়। কিন্তু পরে জানা যায়, বক্তব্যটি ফার্গুসনের নয়; অর্থাৎ তার নামে একটি ভুয়া উক্তি ব্যবহার করা হয়েছিল।


ওই পোস্টে জর্জিনা লেখেন, জেসুস যদি আগে থেকেই জানতেন যে রোনালদোকে খেলাবেন না, তাহলে তাকে জাতীয় দলে কেন ডাকা হলো? রোনালদোকে নিয়ন্ত্রণ করে নিজের কর্তৃত্ব দেখানোর চেষ্টা করা হয়েছে বলেও সেখানে মন্তব্য করা হয়। তিনি আরও প্রশ্ন তোলেন, এমন আচরণকে কীভাবে কর্তৃত্ব বলা যায়। তবে শুধু কোচের সিদ্ধান্তের সমালোচনাতেই থামেননি জর্জিনা। জেসুসের নাম নিয়েও তিনি একটি বিতর্কিত মন্তব্য করেন। ওই মন্তব্য প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা আরও তীব্র হয়ে ওঠে।


পরে অবশ্য জর্জিনা তার দেওয়া পোস্টটি সরিয়ে ফেলেন। তবে এরই মধ্যে সেটির বিভিন্ন অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এদিকে রোনালদোর জাতীয় দলের শিবির ছাড়ার ঘটনাকে ঘিরে পর্তুগাল ফুটবলে কোচ ও তারকা খেলোয়াড়ের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রোনালদোকে নিয়ে কোচের সিদ্ধান্ত এবং তার প্রতিক্রিয়া এখন আন্তর্জাতিক ফুটবলের আলোচিত বিষয়গুলোর একটি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা