ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘নেতানিয়াহুর কথা রাখার কোনও ইচ্ছাই ছিল না’, স্মৃতিকথায় জো বাইডেন শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে নিতে হবে: যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানিতে ১৭ দশমিক ৫ বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা বাণিজ্যমন্ত্রীর গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা সরকারি টাকার নয়ছয় তিন প্রতিষ্ঠানে, দুদকের অভিযানে প্রমাণ রমজান উপলক্ষ্যে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমল ৩১ মিলিয়ন ডলার বেশি খরচ হবে সরকারের ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন পুতিন, ট্রাম্প ও শি জিনপিং ১০ ঘণ্টা আগেই হামজাদের গেম প্ল্যান জানত পাকিস্তান, ড্রেসিংরুমে ছিল হট্টগোল আরিচা ফেরি টার্মিনালে পার্কিংয়ে রাখা ট্রাকে আগুন

১০ ঘণ্টা আগেই হামজাদের গেম প্ল্যান জানত পাকিস্তান, ড্রেসিংরুমে ছিল হট্টগোল

সাফ চ্যাম্পিয়নশিপে ২৩ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৩ সময়
  • আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৩ সময়
১০ ঘণ্টা আগেই হামজাদের গেম প্ল্যান জানত পাকিস্তান, ড্রেসিংরুমে ছিল হট্টগোল

সাফ চ্যাম্পিয়নশিপে ২৩ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছে দলকে। ম্যাচের ৮৬ মিনিটে গোল হজম করে শেষ হয়ে যায় ফাইনালে ওঠার আশা। এই হারের পর দেশের ফুটবল অঙ্গনে চলছে তীব্র সমালোচনা। প্রশ্ন উঠেছে, শক্তিশালী দল নিয়েও কেন পাকিস্তানের রক্ষণভাগ ভাঙতে পারল না বাংলাদেশ? আর বাংলাদেশের খেলার পরিকল্পনা কি আগে থেকেই জেনে গিয়েছিল পাকিস্তান?


খোঁজ নিয়ে জানা গেছে, সেমিফাইনালের প্রায় ১০ ঘণ্টা আগেই বাংলাদেশের প্রধান কোচ থমাস ডুলির কৌশল ও পরিকল্পনা সম্পর্কে ধারণা পেয়ে গিয়েছিল পাকিস্তান দল। একাদশে কারা থাকবেন, কে বাদ পড়বেন, কারা বেঞ্চে থাকবেন—এমনকি ম্যাচের শুরু থেকে বাংলাদেশের খেলার ধরন কী হবে, এসব তথ্যও নাকি প্রতিপক্ষের জানা ছিল।


বসুন্ধরা কিংসের মাঠে বাংলাদেশের রুদ্ধদ্বার অনুশীলন চললেও ড্রোন ক্যামেরার মাধ্যমে দলের প্রস্তুতির বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেছে পাকিস্তান—এমন অভিযোগ উঠেছে। শুধু অনুশীলন নয়, দলের ভেতরে অনুষ্ঠিত বৈঠকে ফারহান আলী, হামজা, সামিত সোম ও রাকিব হোসেনদের নিয়ে যেসব আলোচনা হয়েছে, সেসব তথ্যও বাইরে চলে যাওয়ার অভিযোগ রয়েছে। বিভিন্ন সূত্রের দাবি, বাংলাদেশ দলের ভেতর থেকেই গোপন পরিকল্পনা ও গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানের কাছে পৌঁছেছে। তবে কারা এসব তথ্য সরবরাহ করেছেন, তা নিয়ে সংশ্লিষ্ট কেউ প্রকাশ্যে কথা বলছেন না। অভিযোগ রয়েছে, কিছু সংবাদমাধ্যমে নিজেদের প্রচারের জন্য ছোট ছোট তথ্য দিতে গিয়ে দলের গুরুত্বপূর্ণ কৌশলও প্রতিপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।


এদিকে জাতীয় দলের ম্যাচ বিশ্লেষকের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। পাকিস্তান দলের শক্তি, দুর্বলতা এবং সেমিফাইনালের আগে যুক্ত হওয়া চার নতুন ফুটবলারের দক্ষতা ও খেলার ধরন নিয়ে যথাযথ বিশ্লেষণ করা হয়েছিল কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বাফুফের কয়েকজন কর্মকর্তা। ম্যাচে খেলোয়াড় পরিবর্তন নিয়েও অসন্তোষ তৈরি হয়েছে দলের ভেতরে। অভিযোগ রয়েছে, কোচের সিদ্ধান্তকে কেন্দ্র করে ড্রেসিংরুমে দুই ফুটবলারের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। বিশেষ করে রক্ষণভাগে তপু বর্মনকে খেলানোর কথা থাকলেও শেষ পর্যন্ত তাকে মাঠে নামানো হয়নি। অথচ পাকিস্তান ম্যাচের আগের দিন কোচ নিজেই তপুর ভূমিকা নিয়ে কথা বলেছিলেন।


তপুর পরিবর্তে রহমত মিয়াকে নামানোর সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। দলের কয়েকজন ফুটবলারের মতে, তপু মাঠে থাকলে হামজাকে আক্রমণভাগে আরও কার্যকরভাবে ব্যবহার করা যেত। কারণ, গোল হজমের সময় হামজাকে রক্ষণভাগে থাকতে দেখা যায় এবং তার সামনের দিক দিয়েই পাকিস্তান গোল করে। অন্যদিকে বিশ্বনাথ ঘোষকে কখনো আক্রমণভাগে, আবার গুরুত্বপূর্ণ ম্যাচে উইংব্যাক হিসেবে খেলানোর সিদ্ধান্ত নিয়েও সমালোচনা হয়েছে। সব মিলিয়ে পাকিস্তানের কাছে হার শুধু মাঠের পারফরম্যান্সের ব্যর্থতা নয়, দলের পরিকল্পনা ফাঁস, খেলোয়াড় নির্বাচন এবং কোচের কৌশল নিয়েও নতুন করে প্রশ্ন সামনে এসেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড