ঢাকা | |

ব্যবসায়ীর বাড়ি থেকে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

নোয়াখালীর সেনবাগে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
  • আপলোড সময় : ১৫ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৭ সময়
  • আপডেট সময় : ১৫ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৭ সময়
ব্যবসায়ীর বাড়ি থেকে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

নোয়াখালীর সেনবাগে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে সেনবাগ পৌরসভার ৫ নম্বর কাদরা ওয়ার্ডের মধ্য কাদরা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।


অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে এক ব্যবসায়ী খুচরা বাজারে সরবরাহ না করে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ করে রেখেছেন। পরে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। অভিযানে বাড়ির ভেতরে ড্রামে সংরক্ষিত অবস্থায় ৪ হাজার লিটার ডিজেল ও ১ হাজার ৫০০ লিটার পেট্রোলসহ মোট প্রায় সাড়ে ৫ হাজার লিটার তেল জব্দ করা হয়।


এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অভিযুক্তকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম জানান, জব্দকৃত তেল পরবর্তীতে সাধারণ ক্রেতাদের মধ্যে বিক্রি করা হবে এবং অবৈধ মজুদদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সূত্র: ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় প্রশাসন

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে