ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’ এক দশক পর ভারত থেকে আসতে যাওয়া নতুন রেল কোচে থাকছে যেসব সুবিধা খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও

আমার মুখটা ঢেকে দিয়েছিলেন সহকর্মীরা, খোদা তাদের মঙ্গল করুন

জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক মাহফুজ আলম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থাকাকালীন সময়ের অভিজ্ঞতা তুলে ধরে সহকর্মীদের ভূমিকা ও রাজনৈতিক
  • আপলোড সময় : ১৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৫ সময়
  • আপডেট সময় : ১৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৫ সময়
আমার মুখটা ঢেকে দিয়েছিলেন সহকর্মীরা, খোদা তাদের মঙ্গল করুন

জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক মাহফুজ আলম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থাকাকালীন সময়ের অভিজ্ঞতা তুলে ধরে সহকর্মীদের ভূমিকা ও রাজনৈতিক চাপের কারণে উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হওয়ার অভিযোগ তুলেছেন। বুধবার নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, লক্ষ্মীপুরের রামগঞ্জের উন্নয়নের জন্য তিনি কয়েকজন উপদেষ্টার সঙ্গে একাধিকবার দেখা করেছেন এবং ডিও লেটারও দিয়েছেন। তবে প্রত্যাশিত সহযোগিতা পাননি।


তার অভিযোগ, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রভাবে সহকর্মীরা তাকে সহযোগিতা থেকে বিরত ছিলেন এবং তার এলাকার উন্নয়ন কার্যক্রমে বাধা সৃষ্টি করা হয়েছে। মাহফুজ আলম লেখেন, সহকর্মীদের কারণে তার ‘মুখ ঢেকে দেওয়া’ হয়েছিল এবং তিনি উন্নয়ন কাজ এগিয়ে নিতে পারেননি। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম নিয়ে অনেক গুঞ্জন থাকলেও বাস্তবে ভেতরে আরও অনেক সত্য লুকানো ছিল।


তিনি তার শিক্ষাজীবন ও পারিবারিক অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে দাবি করেন, রাজনৈতিক বিরোধিতার কারণে তার এলাকার একটি মাদ্রাসার এমপিওভুক্তি হয়নি। পোস্টে তিনি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের ভূমিকা নিয়েও তীব্র কটাক্ষ করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে