ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

মোজোর ২০তম জন্মদিন উদযাপন

তারুণ্যের জনপ্রিয় বেভারেজ ব্র্যান্ড মোজো দুই দশক পূর্ণ করেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সারা দেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে
  • আপলোড সময় : ১৬ এপ্রিল ২০২৬, দুপুর ২:২৪ সময়
  • আপডেট সময় : ১৬ এপ্রিল ২০২৬, দুপুর ২:২৪ সময়
মোজোর ২০তম জন্মদিন উদযাপন

তারুণ্যের জনপ্রিয় বেভারেজ ব্র্যান্ড মোজো দুই দশক পূর্ণ করেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সারা দেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে ব্র্যান্ডটির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী। রাজধানীর আকিজ হাউজে আয়োজিত জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মোজোর ২১তম বর্ষের যাত্রা শুরু হয়। একইসঙ্গে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সারাদিনব্যাপী বৈশাখী মেলা ও কনসার্টের আয়োজন করা হয়, যা আগামী ১৮ এপ্রিল পর্যন্ত চলবে।


উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠেও অনুষ্ঠিত হয় উৎসবমুখর বৈশাখী মেলা ও কনসার্ট। এছাড়া ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারেও শিক্ষক-শিক্ষার্থী ও দর্শনার্থীদের অংশগ্রহণে উদযাপিত হয় বিশেষ এই দিনটি। এ উপলক্ষে দেশব্যাপী প্রায় ৪০টি বৈশাখী মেলায় ভোক্তাদের জন্য বিভিন্ন বিনোদনমূলক আয়োজন, ফান অ্যান্ড গেমসের ব্যবস্থা করে মোজো, যা উৎসবে বাড়তি আনন্দ যোগ করে।


দুই দশকের এই সাফল্য নিয়ে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিইও সৈয়দ জহুরুল আলম বলেন, ভোক্তাদের ভালোবাসায় মোজো খুব অল্প সময়ের মধ্যেই দেশের শীর্ষ বেভারেজ ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। ভবিষ্যতেও এই ভালোবাসা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।


অনুষ্ঠানে সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার আদনান শফিকসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’