ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব আসছে টানা ৪ দিন ছুটি কাটানোর সুযোগ নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা! নির্বাচনের ফলাফল বানচালে এবার গুরুতর ইস্যু সামনে আনছে নেতানিয়াহুর দল সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: ববি হাজ্জাজ রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ গাজী নজরুল-আমির হামজারা জামায়াতে অভিশাপ রুপে নাযিল হয়েছে: রাশেদ খাঁন দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি: রাষ্ট্রপতি

ইরান ইস্যুতে ট্রাম্পের সাম্প্রতিক সব দাবি ‘মিথ্যা’: গালিবাফ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান প্রসঙ্গে সাম্প্রতিক যে বক্তব্য দিয়েছেন, তা সরাসরি নাকচ করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ
  • আপলোড সময় : ১৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৮ সময়
  • আপডেট সময় : ১৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৮ সময়
ইরান ইস্যুতে ট্রাম্পের সাম্প্রতিক সব দাবি ‘মিথ্যা’: গালিবাফ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান প্রসঙ্গে সাম্প্রতিক যে বক্তব্য দিয়েছেন, তা সরাসরি নাকচ করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি ট্রাম্পের দাবিগুলোকে ‘মিথ্যা’ ও বাস্তবতাবিবর্জিত বলে মন্তব্য করেছেন। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় গালিবাফ বলেন, এ ধরনের বক্তব্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তার মতে, এসব দাবি যুদ্ধক্ষেত্রে যেমন সফল হয়নি, তেমনি কূটনৈতিক আলোচনাতেও কোনো অগ্রগতি আনতে পারবে না।


তিনি আরও সতর্ক করে জানান, ইরানের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি-তে স্বাভাবিক জাহাজ চলাচল বজায় রাখা সম্ভব হবে না। তার ভাষ্য অনুযায়ী, এই পথ দিয়ে জাহাজ চলাচল ইরানের নির্ধারিত নিয়ম ও অনুমতির ভিত্তিতেই পরিচালিত হবে। এর আগে, একই দিনে ট্রাম্প ইরান ইস্যুতে বেশ কিছু ইতিবাচক মন্তব্য করেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে তিনি জানান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে বড় কোনো মতপার্থক্য নেই। পাশাপাশি তিনি দাবি করেন, ইরান হরমুজ প্রণালি খুলে দিতে এবং ভবিষ্যতে তা বন্ধ না করার বিষয়ে সম্মত হয়েছে।


এছাড়া ট্রাম্প আরও দাবি করেন, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তরে রাজি হয়েছে এবং সমুদ্রের মাইন অপসারণ করছে। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। তবে ট্রাম্পের এসব দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোনো অবস্থাতেই তা অন্য দেশে পাঠানো হবে না।


একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকলে পাল্টা পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির এক শীর্ষ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে বিপ্লবী গার্ড বাহিনীর অনুমতি প্রয়োজন হতে পারে। অন্যদিকে এক ইরানি কর্মকর্তা জানান, বাণিজ্যিক জাহাজগুলো চলাচলের অনুমতি পেলেও সামরিক জাহাজের ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা থাকতে পারে।


সূত্র: এএফপি, রয়টার্স

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী