ঢাকা | |

তেলের দাম বৃদ্ধি ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’: জামায়াত আমির

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিম্নমুখী থাকা সত্ত্বেও বাংলাদেশে তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তকে তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতা
  • আপলোড সময় : ১৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৬ সময়
  • আপডেট সময় : ১৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৬ সময়
তেলের দাম বৃদ্ধি ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’: জামায়াত আমির

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিম্নমুখী থাকা সত্ত্বেও বাংলাদেশে তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তকে তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তকে ‘দুঃখজনক’ ও সাধারণ মানুষের জন্য ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ বলে অভিহিত করেন।


ডা. শফিকুর রহমান বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ এমনিতেই চরম ভোগান্তিতে রয়েছে। এই পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বাড়ানো জনজীবনের সংকট আরও বাড়াবে।


তিনি আরও বলেন, বিশ্ববাজারে যখন তেলের দাম কমছে, তখন দেশের বাজারে মূল্য বৃদ্ধি কোনোভাবেই যৌক্তিক নয়। এর প্রভাব পরিবহন খরচ থেকে শুরু করে নিত্যপণ্যের দামে পড়বে, যা সাধারণ মানুষের কষ্ট বহুগুণ বাড়াবে।


ফেসবুক পোস্টে তিনি সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
নলডাঙ্গা কি শুধুই জমিদারি—ইতিহাস নতুনভাবে পড়ছেন ইমদাদুল হক সোহাগ

নলডাঙ্গা কি শুধুই জমিদারি—ইতিহাস নতুনভাবে পড়ছেন ইমদাদুল হক সোহাগ