ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

আল শিফা হাসপাতালে সুড়ঙ্গ পাওয়ার দাবি ইসরাইলের

গাজার আল শিফা হাসপাতালের নিচে সশস্ত্র গোষ্ঠী হামাসের সুরক্ষিত সুড়ঙ্গ পাওয়ার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইসরাইল। কিন্তু সশস্ত্র
  • আপলোড সময় : ২০ নভেম্বর ২০২৩, সকাল ৯:৫ সময়
  • আপডেট সময় : ২০ নভেম্বর ২০২৩, সকাল ৯:৫ সময়
আল শিফা হাসপাতালে সুড়ঙ্গ পাওয়ার দাবি ইসরাইলের ছবি : সংগৃহীত
গাজার আল শিফা হাসপাতালের নিচে সশস্ত্র গোষ্ঠী হামাসের সুরক্ষিত সুড়ঙ্গ পাওয়ার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইসরাইল। কিন্তু সশস্ত্র গোষ্ঠী হামাসের সুরক্ষিত সুড়ঙ্গ পাওয়ার দাবিকে উড়িয়ে দিয়েছে গাজা কর্তৃপক্ষ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক মুনির আল-বোর্শ বলেন, ইসরায়েলের এ অভিযোগ ‘ডাহা মিথ্যা’।

রোববার (১৯ নভেম্বর) এক ভিডিও ফুটেজ প্রকাশ করে ইসরায়েল দাবি করে, হামাসের এ সুড়ঙ্গটি ৫৫ মিটার লম্বা এবং ১০ মিটার গভীর। এ সুড়ঙ্গে আছে বিস্ফোরণরোধী দরজা। 

ফুটেজে কংক্রিটের ছাদ দেওয়া একটি সংকীর্ণ রাস্তা দিয়ে গিয়ে একটি দরজায় দাঁড়ানোর ভিডিও দেখিয়ে ইসরায়েলের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, হামাস এ ধরনের দরজা ব্যবহার করে ইসরায়েলি বাহিনীকে তাদের কমান্ড সেন্টারে ঢুকতে বাধা দেওয়ার জন্য। দরজার ওপাশে কি আছে তা বিবৃতিতে বলা হয়নি।

এদিকে হামাস গাজাজুড়ে তাদের শত শত কিলোমিটারের অনেক গোপন সুড়ঙ্গ, বাংকার থাকার কথা স্বীকার করলেও হাসপাতালের মতো জায়গায় এমন কোনও সুড়ঙ্গ বা কমান্ড সেন্টার থাকার অভিযোগ বারবারই অস্বীকার করে এসেছে।

খবর আল-জাজিরার
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?