ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যুদ্ধ কারও জন্যই মঙ্গলজনক নয়: ইরানের প্রেসিডেন্ট দুই বছর মানবিক পড়ে পরীক্ষার ২ দিন আগে জানলেন তিনি ‘বাণিজ্য’র ছাত্রী! সংরক্ষিত নারী আসন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার জুলাইয়ের শহীদ শিশু জাবিরের মা-কে মনোনয়ন দিয়েছে জামায়াত জোট বিএনপির মনোনয়ন পেলেন সংখ্যালঘু ৪ নারী স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রেই, অথচ ট্রাম্প বললেন পাকিস্তানের পথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে না, চুক্তি না হলে আবার যুদ্ধের ইঙ্গিত ট্রাম্পের পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি শিক্ষার্থীরা, প্রতিবাদে রাতেই মহাসড়ক অবরোধ মোহাম্মদপুরসহ রাজধানীর ৬ থানায় একযোগে অভিযান, গ্রেপ্তার ৬০

এসএসসির কেন্দ্রে সিসি ক্যামেরায় ইন্টারনেট সংযোগ রাখার নির্দেশ

সারাদেশে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরার সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ সচল রাখার নির্দেশ দিয়েছে
  • আপলোড সময় : ২১ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৬ সময়
  • আপডেট সময় : ২১ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৬ সময়
এসএসসির কেন্দ্রে সিসি ক্যামেরায় ইন্টারনেট সংযোগ রাখার নির্দেশ

সারাদেশে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরার সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ সচল রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা কর্তৃপক্ষ। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, অনেক কেন্দ্রে সিসিটিভি থাকলেও ইন্টারনেট সংযোগ না থাকায় কেন্দ্রীয় মনিটরিং কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ কারণে সব পরীক্ষাকেন্দ্রের ডিভিআর বা এনভিআর সিস্টেমে বাধ্যতামূলকভাবে অনলাইন সংযোগ রাখতে বলা হয়েছে।


আন্তঃশিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে প্রায় ১৮ লাখের বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রসহ বিভিন্ন বোর্ডের আলাদা পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।


কর্তৃপক্ষ জানিয়েছে, এবার নকল ও অনিয়ম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। শিক্ষা বোর্ডের তদারকি টিম, ভিজিল্যান্স টিম এবং অনলাইন মনিটরিং ব্যবস্থা একযোগে কাজ করছে।


ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে কেন্দ্র পর্যায়ে কঠোর নজরদারি অব্যাহত থাকবে এবং কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার

মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার