ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সদরঘাটে চাঁদার ভাগ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ, মিরাজের ঘূর্ণিতে কাঁপছে অস্ট্রেলিয়া ওয়াই-ফাইয়ের গতি বাড়াতে করুন কয়েকটি কাজ জিম্বাবুয়েতে ভয়াবহ নৌকাডুবির দুর্ঘটনায় নিহত বেড়ে ৭২, নিখোঁজ অনেকেই রাঙ্গামাটিতে পিকআপ উল্টে চালকসহ ৩ জনের মৃত্যু, আহত ৩ বক্স অফিসে ঝড় ‘আওয়ারাপন ২’এর, তৃতীয় কিস্তির ইঙ্গিত ইমরান হাশমির বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল 'নো বল' শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী: ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা, প্রস্তুত জলকামান দাম্পত্য কলহ এড়িয়ে সুখী সংসার গড়ার উপায় জানিয়েছে ইসলাম

‘আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন না পাওয়ার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের
  • আপলোড সময় : ২১ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৪ সময়
  • আপডেট সময় : ২১ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৪ সময়
‘আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন না পাওয়ার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি জানিয়েছেন, দল থেকে প্রস্তাব পেলেও তিনি নিজেই তা গ্রহণ করেননি। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে তিনি শুরু থেকেই সংরক্ষিত আসনে নির্বাচন না করার সিদ্ধান্তে অটল ছিলেন।


বিবৃতিতে আফরোজা আব্বাস বলেন, “আমি মির্জা আব্বাস-এর স্ত্রী—এটাই আমার পরিচয়।” তিনি আরও জানান, তিনি কখনোই সংরক্ষিত নারী আসনের মনোনয়ন চাননি। যদিও তাকে প্রস্তাব দেওয়ায় দলের মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নিজের নাম জড়িয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচারের সমালোচনা করে তিনি সেসব থেকে বিরত থাকার আহ্বান জানান। তার মতে, এসব তথ্য তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।


ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমানে তিনি কঠিন সময় পার করছেন। তার স্বামী মির্জা আব্বাসের অসুস্থতার কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত এবং এখন তার প্রধান অগ্রাধিকার স্বামীর সুস্থতা নিশ্চিত করা। এছাড়া নির্বাচনে অংশগ্রহণকারী নারী প্রার্থীদের উদ্দেশ্যে শুভকামনা জানিয়ে তিনি বলেন, যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তারা যেন নারীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একই সঙ্গে যারা মনোনয়ন পাননি, তাদের হতাশ না হয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নলডাঙ্গা কি শুধুই জমিদারি—ইতিহাস নতুনভাবে পড়ছেন ইমদাদুল হক সোহাগ

নলডাঙ্গা কি শুধুই জমিদারি—ইতিহাস নতুনভাবে পড়ছেন ইমদাদুল হক সোহাগ