ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’ এক দশক পর ভারত থেকে আসতে যাওয়া নতুন রেল কোচে থাকছে যেসব সুবিধা খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও

কোহলির কারণেই ক্রিকেট অনুসরণ করেন জোকোভিচ

সার্বিয়ায় ক্রিকেট খুব একটা জনপ্রিয় না হলেও এই খেলাটি নিয়মিত অনুসরণ করেন টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ। আর এর
  • আপলোড সময় : ২১ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৭ সময়
  • আপডেট সময় : ২১ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৭ সময়
কোহলির কারণেই ক্রিকেট অনুসরণ করেন জোকোভিচ

সার্বিয়ায় ক্রিকেট খুব একটা জনপ্রিয় না হলেও এই খেলাটি নিয়মিত অনুসরণ করেন টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ। আর এর পেছনে বড় কারণ ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। সোমবার (২০ এপ্রিল) লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জোকোভিচ বলেন, কোহলির সঙ্গে তার বন্ধুত্বই তাকে ক্রিকেটের প্রতি আগ্রহী করে তুলেছে।


জোকোভিচ বলেন, “হ্যাঁ, বিরাট আমার বন্ধু এবং এমন একজন যাকে আমি গভীরভাবে সম্মান করি। সত্যি বলতে, তার কারণেই আমি ক্রিকেট অনুসরণ করতে শুরু করেছি। এর আগে এই খেলাটির খবর রাখতাম না, এখন তার জন্যই নিয়মিত খোঁজ রাখি।” ২৪টি গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা আরও জানান, তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে এবং ভবিষ্যতে ভারতে গেলে কোহলির সঙ্গে সময় কাটানোর ইচ্ছাও রয়েছে।


তিনি বলেন, “আশা করি, যখন আমি ভারতে যাবো, তখন আমরা একসঙ্গে টেনিস ও ক্রিকেট খেলতে পারবো। কিছুটা সময় কাটাবো, আনন্দ করবো এবং খেলাধুলাকে উদযাপন করবো।” ভারতীয় ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জোকোভিচ বলেন, “ভারতের ক্রীড়াপ্রেমীদের কাছ থেকে যে ভালোবাসা পাই, তার জন্য আমি কৃতজ্ঞ। তাদের সঙ্গে আমার একটি বিশেষ সংযোগ রয়েছে। খুব শিগগিরই সেখানে কোনো ম্যাচে অংশ নেওয়ার আশা রাখি।”

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে